রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
সিআইএ যেভাবে হিমালয়ে একটি পারমাণবিক যন্ত্র হারিয়েছিল আমার লেহেঙ্গাটা শাকিব খানের খাটের নিচে ছিল : অপু বিশ্বাস মানি লন্ডারিং মামলায় জ্যাকুলিনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ ঈদযাত্রায় যাত্রীসেবায় মাঠে খসরু খান, স্বস্তি ফিরেছে নেত্রকোনা পরিবহন খাতে ইরানকে নিয়ে ট্রাম্পের ‘সারপ্রাইজ চাল’ আগামীকাল সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণ : আমেরিকা থেকে কি দূরে সরে যাচ্ছে ইউরোপ ওয়াশিংটনের আত্মসমর্পণের দাবিকে ‘মিথ্যা স্বপ্ন’ বলছে ইরান ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম দ্রুতগামী নৌযান উন্মোচন ইরানের পিএসজির শিরোপা উদ্‌যাপনে ফ্রান্সজুড়ে সহিংসতা, গ্রেপ্তার ৪ শতাধিক

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন আর নেই

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৯৬ Time View

ডেস্কনিউজঃ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ আর নেই। তার বয়স হয়েছিল ৫৮ বছর। স্থানীয় বুধবার সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বিষয়টি নিশ্চিত করেন।

গুরুতর অসুস্থ অবস্থায় গত ১২ জুন রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় নির্মল রঞ্জন গুহকে। এরপরই তাকে নেয়া হয় লাইফ সাপোর্টে। উন্নত চিকিৎসার জন্য ১৬ জুন দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

এর আগেও তিনি হার্টের সমস্যায় ভারতে গিয়ে চিকিৎসা নিয়েছিলেন। ২০২০ সালের জুন মাসের শেষ সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।

২০১৯ সালের ২৫ নভেম্বর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হন নির্মল রঞ্জন গুহ। এর আগে তিনি সংগঠনটির সিনিয়র সহসভাপতি পদে ছিলেন।

কিউএনবি/বিপুল/২৯.০৬.২০২২/দুপুর ১২.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit