রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
দূর্গাপুরে অবৈধভাবে আনা প্রসাধনী ও খাদ্যসামগ্রীসহ তরুণ আটক নেত্রকোনায় আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে মাইলস্টোন ইসলামিক একাডেমির যাত্রা শুরু বাড়ির ছাদে সোলার ইউনিট স্থাপনে মিলবে ‘গ্রিন হাউস’ স্বীকৃতি, বিশেষ কর ছাড় ৮ জন শিক্ষক মিলেও পাস করাতে পারলেন না একমাত্র ছাত্রকে ভারতে ১২ বছরে দারিদ্র্যমুক্ত প্রায় ৫০ কোটি মানুষ ইংরেজি ও আইসিটিতেই বড় ধাক্কা, ফেল ৩৮২০২১ শিক্ষার্থী ফেনীর বিকন মডেল কলেজে শতভাগ ফেল, ভবনে ঝুলছে তালা রাজনৈতিক সমঝোতা আইনি ভিত্তির চেয়েও বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় ডিজে পার্টি, সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত যে কারণে জামায়াতকে সন্দেহ বিএনপির

সাড়ে ৩ ঘণ্টায় ঢাকায় মোংলার ব্যবসায়ীদের পণ্য

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১৩৯ Time View

ডেস্ক নিউজ : স্বপ্নের পদ্মা সেতু চালুর পর মোংলা বন্দর কেন্দ্রীক ব্যবসায়ীরা সুফল পেতে শুরু করেছেন। আগে মোংলা থেকে ঢাকায় পণ্য পৌঁছাতে সময় লাগতো কমপক্ষে ১০ থেকে ১৪ ঘণ্টা, এখন লাগছে সাড়ে ৩ ঘণ্টা।

রপ্তানী বাণিজ্যের সাথে জড়িত ব্যবসায়ীরা বলছেন, পদ্মা সেতু চালু হওয়ায় রাজধানী ঢাকার সাথে মাত্র সাড়ে ৩ ঘন্টায় সড়ক যোগাযোগ ব্যবস্থার কারণে তাদের বছরে প্রায় দুই হাজার কোটি টাকা বেঁচে যাবে। পাশাপাশি পদ্মায় ভোগান্তি কমায় আনন্দ বয়ে যাচ্ছে আমদানী রপ্তানী বাণিজ্যের সাথে জড়িত ট্রাক-লড়ি ড্রাইভার ও হেলপারদের মধ্যেও। 

মোংলা বন্দর ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডি অ্যাসোসিয়েশনের (সিএন্ডএফ) সভাপতি সুলতান আহমেদ বলেন, “স্বপ্নের পদ্মা সেতু মোংলা বন্দরের ব্যবসায়ীদের জন্য একটি আর্শিবাদ। সেতু চালুর পর ব্যবসায়ীদের বিভিন্ন পণ্য নিয়ে প্রায় দুই শতাধিক ট্রাক ঢাকার উদ্যোশে ছেড়ে গেছে। আগে পণ্য পৌঁছাতে সময় লাগতো কমপক্ষে ১০ থেকে ১৪ ঘন্টা, এখন লাগছে মাত্র সাড়ে ৩ ঘণ্টা। এখনই আমরা পদ্মা সেতুর সুফল পেতে শুরু করেছি।”

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারবিডা) সভাপতি মোঃ হাবিবুল্লাহ ডন বলেন, “সেতু উদ্বোধনের পর আমদানি করা পণ্য নিয়ে শতাধিক গাড়ি মোংলা বন্দর থেকে সাড়ে ৩ ঘন্টায় ঢাকায় পৌঁছে গেছে। শুধুমাত্র জ্বালানি তেল বাবদ বছরে আনুমানিক প্রায় ১২ কোটি টাকা সাশ্রয় হবে।”

এদিকে, বারভিটার প্রায় ৩০০ সদস্য মোংলা বন্দর দিয়ে গাড়ি আমদানি করেন। কম সময়ে গাড়ি খালাস ও রাখার পর্যাপ্ত জায়গা থাকায় ব্যবসায়ীরা এই বন্দর দিয়ে আমদানি করতে বেশি আগ্রহী। এর মধ্যে পদ্মা সেতু চালু হওয়ায় এই বন্দর দিয়ে গাড়ী আমদানিতে ব্যবসায়ীদের আগ্রহ বেড়েছে কয়েকগুণ। 

পরিবহন ব্যবসায়ী জামাল হোসেন বলেন, “পদ্মা সেতু উদ্বোধনের পরদিন রোববার বিকালে কোম্পানির মাল নিয়ে সাড়ে ৩ ঘন্টার মধ্যে ঢাকায় পৌঁছেছি। এর আগে ঢাকায় রওনা দিলে কখন পৌঁছাবো তার কোন নিশ্চয়তা ছিল না। মাওয়া ঘাটে সিরিয়াল দিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়েছে, এমনকি দুই থেকে তিন দিন পর সিরিয়াল পেতাম। এখন আর সেই সমস্যা নাই।” 

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, “পদ্মা সেতু চালু হওয়ায় ইতোমধ্যে ব্যবসায়ীরা এর সুফল পাচ্ছেন। কম সময়ে মোংলা বন্দর দিয়ে সড়ক পথে আমদানি রপ্তানির গতিশীলতা বেড়েছে। এই ধারাবাহিকতায় বন্দরের আয় বাড়বে কয়েকগুণ। যা এই বন্দরের অর্থনৈতিক ভীতকে শক্ত করবে।”

কিউএনবি/অনিমা /২৮.০৬.২০২২/দুপুর ১২.০৭

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit