সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

ইংল্যান্ডে হোয়াইটওয়াশ বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১২৫ Time View

স্পোর্টস ডেস্ক : টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার সুযোগ পায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। টেস্টের আদি ফরম্যাটের বিশ্বচ্যাম্পিয়ন হওয়া নিউজিল্যান্ড ক্রিকেট দলকে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড। ইংল্যান্ড সফরে লর্ডসে ১ম টেস্টে ৫ উইকেটে হারে কিউইরা।

নটিংহ্যামে সিরিজের দ্বিতীয় টেস্টের শেষ দিনের লাঞ্চের কিছু আগে ব্যাটিংয়ে নেমে ২৯৯ রানের বিশাল টার্গেট তাড়ায় রীতিমতো তাণ্ডব চালান জনি বেয়ারস্টো ও অধিনায়ক বেন স্টোকস। এই দুই তারকার ব্যাটিংশৈলীতে ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড। সিরিজের শেষ টেস্ট লিডসে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ৩২৯ রানের জবাবে ৩৬০ রান করে ইংল্যান্ড।  দ্বিতীয় ইনিংসে ২৯৫ রানের লিড নিয়ে ৩২৬ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। 

২৯৬ রানের টার্গেট তাড়ায় ওলি পপ, সাবেক অধিনায়ক জো রুট ও জনি বেয়ারস্টোর দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭ উইকেটের জয় পায় ইংল্যান্ড। 

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit