বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

আওয়ামী লীগ জনগণের ওপর পাষাণের মতো চেপে বসেছে : আমীর খসরু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১২৩ Time View

ডেস্কনিউজঃ আওয়ামী সরকার জনগণের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আজকে একটা ফ্যাসিস্ট, জুলুমবাজ, দখলবাজ, অনির্বাচিত, অবৈধ, নির্যাতনকারী একটা সরকারের অধীনে আমরা আছি। বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট তা বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটেনি।’

সোমবার বিকেলে রাজধানীর বাড্ডার একটি পার্টি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপির বাড্ডা থানার ২১, ৩৭, ৩৮, ৪১, ৪২ ও সাংগঠনিক ৯৭ নম্বর ওয়ার্ড সন্মেলন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘স্বাধীনতার পর যে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, হত্যা হয়েছে, তাকেও অতিক্রম করে গেছে আজকের এ প্রেক্ষাপট। আজকের প্রেক্ষাপট হচ্ছে আওয়ামী সরকার জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করে অব্যাহতভাবে ক্ষমতায় থাকার জন্যে কয়েকটা গোষ্ঠীর মাধ্যমে, একটা প্রক্রিয়ার মাধ্যমে, একটা প্রজেক্টের মাধ্যমে, একটা প্রকল্পের মাধ্যমে কাজ করছে। তারা একটা প্রকল্প সৃষ্টি করেছে। এই প্রকল্পে সরকারের কিছু কর্মকর্তা আছে, কিছু ব্যবসায়ী আছে, কিছু রাজনৈতিক নেতা আছে এবং এরা সকলে মিলে একটা গোষ্ঠী সৃষ্টি করছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের এ সরকারের মধ্যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত হচ্ছে না। এ সরকারের মধ্যে কোনো রাজনীতি নেই। কিন্তু আওয়ামী সরকারের সমস্ত সিদ্ধান্ত লুটপাটের পক্ষে। কর্তৃত্ববাদীরা যা করে, ফ্যাসিবাদীরা বাংলাদেশে তা করে আসছে।’

বিএনপির এই নীতিনির্ধারক দলের সকল তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘এ অবৈধ আওয়ামী সরকার থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের সকলকে ১০০ শতাংশ কমিটমেন্ট থাকতে হবে। ৯৯ শতাংশ হলেও এই আওয়ামী সরকারকে হটানো সম্ভব হবে না। এই জগদ্দল আওয়ামী পাষাণ সরকার থেকে মুক্তি পাবেন না। আগামী ছয় মাস আমাদেরকে ২৪ ঘণ্টা পলিটিক্স করতে হবে। ২৪ ঘণ্টাই সকলকে দলের সিদ্ধান্ত পরিপূর্ণভাবে পালন করে দিন-রাত রাজনীতির সাথে যুক্ত থেকে দলের নির্দেশ মোতাবেক আন্দোলন-সংগ্রামে অংশ নিতে হবে। তবেই ফ্যাসিস্ট আওয়ামী সরকার থেকে দেশের মানুষ মুক্ত হতে পারবে।’

বিশেষ অতিথি বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, ‘বন্যাকবলিত এলাকায় মানুষের মধ্যে খাবার নেই। হাহাকার চলছে মানুষের মধ্যে। অথচ সরকার দেশের মানুষের দিকে নজর দিচ্ছে না। সরকারের কাছ থেকে কোনো আশানুরূপ ত্রাণ যাচ্ছে না।’

প্রধান বক্তার বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেন, ‘আওয়ামী দুঃশাসন থেকে বাংলাদেশের ১৮ কোটি জনগণকে মুক্ত করতে হলে, ঐক্যবদ্ধ গণআন্দোলনের কোনো বিকল্প নেই।’ এ জন্য তিনি সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথের গণআন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম মতিন, আব্দুল আলীম নকী, আতাউর রহমান চেয়ারম্যান, মোস্তাফিজুর রহমান সেগুন, এ জি এম শামসুল হক, আক্তার হোসেন, গোলাম কিবরিয়া মাখন, তহিরুন ইসলাম তুহিন, জাহাঙ্গীর মোল্লা, মাহফুজুর রহমান, রেজাউল রহমান ফাহিম, এ বি এম এ রাজ্জাক, আহসান হাবিব মোল্লা, আলাউদ্দিন সরকার টিপু, বাড্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আলী হোসেন, ভাটারা থানা বিএনপির মো: সেলিম মিয়া, উত্তরা পশ্চিম থানা বিএনপির মো: আব্দুস ছালাম, বিমানবন্দর থানা বিএনপির দেলোয়ার হোসেন দিলুসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/বিপুল /২৭.০৬.২০২২/ রাত ৯.২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit