বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

জাকারিয়ার নিখোঁজে আইনশৃঙ্খলা বাহিনীর হাত রয়েছে: ফখরুল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১৮৩ Time View

ডেস্ক নিউজ : তিনি বলেন, এটি বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে আরও একটি ভয়াবহ অমানবিকতা। রাষ্ট্রের মদদে এখনও বিরোধী দল নিধনে এ ধরনের নিষ্ঠুর ও বেপরোয়া কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। রোববার (২৬ জুন) দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ফখরুল এসব কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, ‘মিডনাইট নির্বাচনের পর সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ভয় পাচ্ছে। অজানা আতঙ্কে সবসময় উদ্বিগ্ন থাকছে। তাই বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে গুম, গ্রেফতার, মিথ্যা মামলা ও বিচার বহির্ভূত হত্যার মতো নিষ্ঠুর কাজ অব্যাহত রেখেছে। বিরোধী দলশূন্য না করলে নব্য বাকশালী ব্যবস্থা কায়েম করা যাবে না বলেই বিরোধী দলের নেতাকর্মীদের অদৃশ্য করা হচ্ছে।’

তিনি বলেন, গতকাল (শনিবার) পাবনার ঈশ্বদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে কক্সবাজারের টেকনাফ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত তার কোনো হদিস না দেয়া আরও একটি বিপজ্জনক ঘটনারই ইঙ্গিত বহন করে। এমন পরিস্থিতিতে দেশের মানুষ দুশ্চিন্তাগ্রস্ত, অশান্তি ও গভীর শঙ্কার মধ্যে দিনযাপন করছে মন্তব্য করে ফখরুল আরও বলেন, জাকারিয়া পিন্টু নিখোঁজ থাকার ঘটনায় তার পরিবার-পরিজন ও বিএনপি নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন। আমি অবিলম্বে তাকে প্রকাশ্যে উপস্থিত করার জন্য আহবান জানাচ্ছি। 

কিউএনবি/আয়শা/২৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit