সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

বিএনপির রাজনীতি এখন পদ্মার গহিন অতলে নিমজ্জিত: কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির কারণে বিএনপির নেতিবাচক রাজনীতি এখন পদ্মার গহিন অতলে নিমজ্জিত। তিনি সোমবার রাজধানীর সরকারি বাসভবন থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন। ‘সরকার অজানা আতঙ্কে সবসময় উদ্বিগ্ন’— বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, এমন বক্তব্য বিএনপির হতাশা এবং  রাজনৈতিক দীনতা উন্মোচিত হয়েছে। 

তিনি বলেন, শেখ হাসিনা সরকারের সঙ্গে জনগণ রয়েছে, আছে আস্থা ও আত্মবিশ্বাস। তাই সরকারের কোনো উদ্বেগ নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আর বিএনপি নেতারা এখন নির্বাচন আতঙ্কে ভুগছেন এবং প্রবল জনরোষের আশঙ্কায় উদ্বিগ্ন। বিএনপি পদ্মা সেতুর বিরোধিতা করেছিল; কিন্তু শেখ হাসিনার সাহসী নেতৃত্বে পদ্মা সেতু নির্মিত হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বিএনপির ষড়যন্ত্র আর পদে পদে বাধা শেখ হাসিনা সরকারের উন্নয়নকে একটুও বাধাগ্রস্ত করতে পারেনি। মন্ত্রী বলেন, এ থেকেই বিএনপি নেতারা দিন দিন গভীর থেকে গভীরতর হতাশায় আক্রান্ত।

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit