বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা ঘুরে দেখলেন মার্কিন নৌ কমান্ডার দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্র পাশে থাকুক বা না থাকুক, ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার যুক্তরাষ্ট্রকে ঘিরে ইরানের নতুন হুঁশিয়ারি, উপসাগরীয় দেশগুলোকে বড় সংঘাতের ইঙ্গিত বিতর্কিত প্রস্তাবের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি

দেশে ফিরলেন জিএম কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : তিন দিনের সফর শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। রোববার দুপুরে থাই এয়ারওয়েজের একটি বিমানে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে জাপা চেয়ারম্যানকে স্বাগত জানান দলের প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, সুনীল শুভ রায়, মীর আবদুস সবুর আসুদ, চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের প্রমুখ।

এদিকে প্রায় আট মাস চিকিৎসাধীন থাকার পর আগামীকাল (২৭ জুন) দুপুরে দেশে ফিরবেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী নেতা রওশন এরশাদ। বিমানবন্দরে নামার পর জিএম কাদের বলেন, বেগম রওশন এরশাদ ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তার শারীরিক অবস্থার আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। আগামীকাল তিনি দেশে ফিরবেন।

তিনি আরও বলেন, রওশন এরশাদকে স্বাগত জানাতে দলীয় নেতা-নেতাকর্মীদের মধ্যে যাদের সুযোগ আছে, তারা যেন আগামীকাল দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকেন। যারা সাক্ষাৎ করতে ইচ্ছুক, তারা যেন রওশন এশাদের অনুমতি সাপেক্ষে এবং শারীরিক অবস্থা বিবেচনায় রেখে যোগাযোগ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit