বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটি টাকার মৃত্যু ভাতার লোভে সেনাদের বিয়ে, সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা ঘুরে দেখলেন মার্কিন নৌ কমান্ডার দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্র পাশে থাকুক বা না থাকুক, ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার যুক্তরাষ্ট্রকে ঘিরে ইরানের নতুন হুঁশিয়ারি, উপসাগরীয় দেশগুলোকে বড় সংঘাতের ইঙ্গিত

আলালকে বিমানবন্দরে না আটকানোর নির্দেশ হাইকোর্টের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১৩১ Time View

ডেস্ক নিউজ : বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বিদেশ যেতে চাইলে বিমানবন্দরে তাকে না আটকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ রবিবার (২৬ জুন) আলালের রিট আবেদনের শুনানির পর রুলসহ এ আদেশ দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ।  

মোয়াজ্জেম হোসেন আলালকে বিদেশ যেতে না দেওয়া কেন অবৈধ ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে। স্বরাষ্ট্র সচিব ও ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আলালের রিটে শুনানি করেন রিটকারীর আইনজীবী মো. তাজুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস।

গত ১২ জুন অসুস্থ মোয়াজ্জেম হোসেন আলাল চিকিৎসার জন্য ভারতে যেতে চাইলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটকে দেয়। কোনো কারণ ছাড়াই বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়। ইমিগ্রেশন কর্তৃপক্ষের এ ধরনের আচরণ মৌলিক অধিকার ও সংবিধান পরিপন্থী উল্লেখ করে পরে তিনি হাইকোর্টে রিট করেন।  

 

 

কিউএনবি/আয়শা/২৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit