বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা ঘুরে দেখলেন মার্কিন নৌ কমান্ডার দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্র পাশে থাকুক বা না থাকুক, ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার যুক্তরাষ্ট্রকে ঘিরে ইরানের নতুন হুঁশিয়ারি, উপসাগরীয় দেশগুলোকে বড় সংঘাতের ইঙ্গিত বিতর্কিত প্রস্তাবের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি

আলালকে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে বিদেশ যেতে বাধা না দিতে সরকারের ইমিগ্রেশন বিভাগকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে মোয়াজ্জেম হোসেন আলালকে বিদেশ গমনে বাধা সৃষ্টি করাকে কেন অবৈধ এবং সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আদালতে আলালের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, তাকে সহায়তা করেন অ্যাডভোকেট পারভেজ হোসেন ও অ্যাডভোকেট মো. ওমর ফারুক। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।পরে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, গুরুতর অসুস্থ মোয়াজ্জেম হোসেন আলাল গত ১২ জুন চিকিৎসার জন্য ভারত গমনকালে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে কোনো কারণ প্রদর্শন ছাড়াই ফেরত পাঠায়। ইমিগ্রেশন কর্তৃপক্ষের এই আচরণকে চ্যালেঞ্জ করে একটি রিট করা হয়।
 

 

 

কিউএনবি/আয়শা/২৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit