শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

ফের করোনাক্রান্ত মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১৬৯ Time View

ডেস্কনিউজঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেন।

তিনি জানিয়েছেন, আজ (শনিবার) সন্ধ্যা ৬টায় করোনা পরীক্ষায় বিএনপি মহাসচিবের ফলাফল পজিটিভ আসে। বর্তমানে তিনি ডা: রায়হান রাব্বানীর অধীনে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে গত ১১ জানুয়ারি সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন বিএনপি মহাসচিব। তার দেহে কোভিড-১৯-এর ভ্যাকসিন বুস্টার ডোজ দেয়া আছে।

দল ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে ।

আগামীকাল ২৬ জুন সকাল ১১টায় শহীদ জিয়াউর রহমানের মাজারে নবগঠিত যুবদল কমিটির নেতৃবৃন্দকে নিয়ে মহাসচিবের শ্রদ্ধা নিবেদন করার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে।

কিউএনবি/বিপুল/২৫.০৬.২০২২/ রাত ৮.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit