সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে ১৭ হত্যা : তদন্ত প্রতিবেদন ৪ অক্টোবর রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে

১৩ দিন পর বাসায় ফিরছেন খালেদা জিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার বিকালে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। তার আগেই খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানালেন, আজই বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শুক্রবার গণমাধ্যমকে তিনি বলেন, দেশে করোনার প্রকোপ আবার বৃদ্ধি পাওয়ায় ম্যাডামকে (খালেদা জিয়া) বাসায় নিয়ে চিকিৎসা করার বিষয়টি এভারকেয়ারের মেডিকেল বোর্ড বিবেচনা করছে। আশা করা যাচ্ছে, বিকালের পর ম্যাডাম বাসায় ফেরার ছাড়পত্র পাবেন। এমনটি ঘটলে দীর্ঘ ১৩ দিন পর হাসপাতাল ছেড়ে বাসায় ফিরছেন সাবেক এ প্রধানমন্ত্রী।

বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কেবিনে চিকিৎসাধীন খালেদা জিয়া। হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান শাহবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৮ জন অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চলছে এ নেত্রীর চিকিৎসা। ৭৬ বছর বয়সি খালেদা জিয়া বুকে ব্যথা নিয়ে গত ১০ জুন গভীর রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরে দ্রুত এনজিওগ্রাম করে তার হৃদযন্ত্রে একটি রিং পরানো হয়।

বিএনপির সূত্র বলছে, হার্টে রিং পরানোর পর খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়। ১৫ জুন তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। এর পর থেকে অবস্থা স্থিতিশীল আছে। এদিকে আজ বিকাল ৩টায় হাসপাতালের সপ্তম তলায় কনফারেন্স কক্ষে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে সংবাদ সম্মেলন করবেন চিকিৎসকরা।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা আজ শুক্রবার সংবাদ সম্মেলন করবেন। বিকাল ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বর্তমানে তিনি হাসপাতালের কেবিনে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

প্রসঙ্গত দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা। দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে সাজা স্থগিত করে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয় তাকে। গত বছর এপ্রিলে খালেদা  করোনাভাইরাসে আক্রান্ত হন। এর পর পাঁচ দফা তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। এর মধ্যে ২০২১ সালে একবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানান চিকিৎসকরা।

 

 

কিউএনবি/আয়শা/২৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit