শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

পাবনায় আনন্দ ও মোহনা টিভির প্রতিনিধিকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ১৮৬ Time View

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : পাবনায় আনন্দ টিভি ও মোহনা টিভির পাবনা জেলা প্রতিনিধিকে পেশাগত দায়িত্ব পালনে বাঁধা, ক্যামেরা ছিনতাই ও লাঞ্ছিত করার প্রতিবাদে এবং জড়িতদের অতিদ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) পাবনা জেলা শাখা আয়োজনে পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পাবনা জেলা শাখার সভাপতি আলহাজ্ব ডা. আব্দুস সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৈনিক সালাম বাংলাদেশের প্রকাশক ও সম্পাদক প্রফেসর ড. এম এম কফিল উদ্দিন, বাসস ও ভোরের কাগজের পাবনা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পাবনা জেলা শাখার সহ-সভাপতি এম.এ. সালাম, যুগ্ম সম্পাদক শফিক আল কামাল, জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আর কে আকাশ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পাবনা জেলা শাখার পাবনা জেলা শাখার আইন উপদেষ্টা মীর ফজলুল করিম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক জে.কে. প্রিন্স, দপ্তর সম্পাদক আদনান উদ্দিন, ইউএনএস পাবনার বার্তা সম্পাদক এস.এ. পারভেজ, মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনার সভাপতি সুমন আলী, অপরাধ বিচিত্রার পাবনা ব্যুরো প্রধান মো. মাহমুদ হোসেন, সিএনএফ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খালেদ আহমেদ, দৈনিক সমাচারের পাবনা জেলা প্রতিনিধি রবিউল ইসলাম রনি; আলমগীর হোসেন অর্থ, দৈনিক গণকন্ঠের উপজেলা প্রতিনিধি কায়সার আহমেদ প্রমূখ।

ঘটনার সাথে জড়িতদের অতিদ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে কর্মসূচীর সাথে একত্বা প্রকাশ করেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাহফুজ আলী কাদেরী, বিটিভির পাবনা জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাঁধন, দৈনিক খবর বাংলার প্রকাশক শামীম হোসেন, মাই টিভির পাবনা জেলা প্রতিনিধি কামরুল ইসলাম। বক্তব্যকালে বক্তাগণ পাবনায় আনন্দ টিভির প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা ও মোহনা টিভির পাবনা জেলা প্রতিনিধি হুজ্জাতুল হীরাকে ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা ডিগ্রী কলেজে পেশাগত দায়িত্ব পালনে বাঁধা, মোবাইল ক্যামেরা ছিনতাই ও লাঞ্ছিত করার সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় মামলা গ্রহণ, জড়িতদের অতিদ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। না হলে সাংবাদিক নেতৃবৃন্দ আগামীতে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচী দেয়ার ঘোষণা দেয়।

উল্লেখ্য ১৯ জুন রোববার দুপুরে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগের ভিত্তিতে পাবনার ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা ডিগ্রী কলেজে সংবাদ সংগ্রহকালে কলেজের অধ্যক্ষের লেলিয়ে দেয়া দুষ্কৃতিকারি মুরাদগংদের হাতে লাঞ্ছিত হয়েছেন আনন্দ টিভি ও মোহনা টিভির পাবনা জেলা প্রতিনিধি। দুষ্কৃতিকারিরা তাদের লাঞ্ছিত ও অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মোবাইল ক্যামেরা ছিনিয়ে নেয়। সাংবাদিকরা বিষয়টি পাবনার পুলিশ সুপারকে অবহিত করলে তিনি দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠান। পুলিশ দুষ্কৃতিকারিদের কাছ থেকে সাংবাদিকদের উদ্ধার করে। এ ঘটনায় মোহনা টিভির সাংবাদিক হুজ্জাতুল্লা হীরা, আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এসময় দৈনিক প্রতিদিনের সংবাদের পাবনা জেলা প্রতিনিধি খালেকুজ্জামান পান্নু, চ্যানেল ২৩ রাজশাহী বিভাগীয় প্রতিনিধি হুমায়ন রাশেদ, ঢাকা পোস্টের পাবনা প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব, পাবনা বার্তা ২৪ ডটকমের অ্যাডমিন প্রকৌশলী শামসুল আলম, দৈনিক উপাচারের পাবনা প্রতিনিধি তৌফিকুর রহমান, বাংলা খবর প্রতিদিনের আমানউল্লাহ আমান, পাবনার আলোর সংবাদদাতা মো. হুমায়ন, রেহানা পারভীন, ইমতিয়াজ আবির, কে.এম. আতিক হোসেন, দোলন, মোহাম্মদ নবীসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit