শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সবাই নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২২ জুন) সন্ধ্যায় স্টেটটির লগান কাউন্টিতে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, ফেডারেল এভিয়েশন প্রশাসন জানিয়েছে, ‘বেল ইউএইচ-১বি’ মডেলের ওই হেলিকপ্টারে ৬ জন আরোহী ছিলেন। যাদের সবাই প্রাণ হারিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে লগানের জরুরি অ্যাম্বুলেন্স অথরিটির অপারেশন চিফ রে ব্রায়ান্ট সংবাদ সম্মেলনে বলেন, ‘হেলিকপ্টারে থাকা সবাই মারা গেছেন’।

জানা গেছে, হেলিকপ্টারটি বিনোদন ভ্রমণের জন্য ব্যবহার করা হতো। তবে এই দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

লোগান কাউন্টি অফিস অফ ইমার্জেন্সি ম্যানেজমেন্টের ডেপুটি ডিরেক্টর সোনিয়া পোর্টার বলেন, ব্লেয়ার মাউন্টেনের কাছে ১৭ নম্বর রুটে হেলিকপ্টারটি নেমে আসে। তবে দুর্ঘটনাটি ঠিক কি কারণে ঘটেছে, তা তিনি নিশ্চিত করেননি।

সোনিয়া পোর্টার বলেন, “যে সময় দুর্ঘটনাটি ঘটেছিল, আমি মনে করি আবহাওয়া পরিষ্কার ছিল।”

এদিকে, নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে টুইটবার্তায় ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর জিম জাস্টিস বলেন, মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করছি।

কিউএনবি/অনিমা/২৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit