মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

পশ্চিমবঙ্গে মাথাপিছু ঋণ ৫৩,৭০৮ রুপি

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুন, ২০২২
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : ভারতে ক্ষুদ্র ঋণ সংস্থাগুলোর সংগঠন মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউশন নেটওয়ার্কের (এমফিন) তথ্য বলছে, পশ্চিমবঙ্গে মাথাপিছু গড় ঋণ ইতোমধ্যেই পৌঁছেছে ৫৩ হাজার ৭০৮ রুপিতে। ভারতের রাজ্যগুলোর মধ্যে এটি সর্বাধিক। মাথাপিছু ৪৬ হাজার ৭৪ টাকা নিয়ে দ্বিতীয় কেরালা। পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ঋণ সংস্থা ভিএফএস ক্যাপিটালের এমডি-সিইও কূলদীপ মাইতি বলেছেন, করোনাভাইরাস সংক্রমণ কমতেই বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ রোজগারের রাস্তা খুঁজতে শুরু করেছেন।

কিন্তু অধিকাংশ জায়গায় ব্যাঙ্কিং পরিষেবার সুযোগ তেমন নেই। তিনি আরো বলেছেন, যেখানে ব্যাঙ্ক আছে, সেখান থেকে ঋণ পাওয়ার শর্ত পূরণ করা অনেক সময়ই গ্রামের মানুষের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই ছোট ছোট অঙ্কের ঋণের জন্য তারা ক্ষুদ্র ঋণ সংস্থাগুলোর কাছে আসছেন। একাংশের অভিযোগ, ভারতে বেকারত্ব প্রবল। কোথাও চাকরি নেই। গত বছর করোনার দ্বিতীয় ঢেউ গ্রামাঞ্চলের অর্থনীতিকেও নড়বড়ে করে দিয়েছে। পরবর্তী সময় কাজের খোঁজে নেমে অনেকেই নিজস্ব কিছু করতে চাইছেন। কেউ কেউ ভেঙে পড়া ব্যবসাকে তুলে দাঁড় করাতে হিমশিম খাচ্ছেন। কিন্তু পুঁজির অভাবে সমস্যা তৈরি হচ্ছে। সংস্থাগুলোর মতে, ব্যাঙ্কের কড়া শর্ত মেনে ধার শোধ করার ক্ষমতা নেই বেশিরভাগেরই। সে কারণে ক্ষুদ্র ঋণেই ভরসা তাদের।

সূত্র: আনন্দবাজার

 

 

কিউএনবি/আয়শা/২২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit