বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

সিলেটে মানব সেবায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে মহানগর যুবলীগ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি :
  • Update Time : বুধবার, ২২ জুন, ২০২২
  • ১৩৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত) নেতা রফিকুল আলম সৈকত জোর্য়ারদার বলেছেন, সিলেটে মানব সেবায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন সিলেট মহানগর যুবলীগ। তিনি আরো বলেন সিলেটে যে কোন প্রাকৃতিক দূর্যোগময় সময়ে সিলেট মহানগর যুবলীগ সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সাহায্য করে আসছে, তিনি বলেন করোনাকালীন সময় থেকে এখন পর্যন্ত মহানগর যুবলীগ অবিরাম তাদের মানবিক কাজ চালিয়ে যাচ্ছেন এজন্য আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং কেন্দ্রীয় যুবলীগের পক্ষথেকে সিলেট মহানগর যুবলীগকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।(২১ জুন) মঙ্গলবার দুপুর ২টায় ২টি নৌকা নিয়ে সিলেটে ভয়াবহ বন্যায় প্লাবিত নবগঠিত সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের টুকের বাজার, নোয়াপাড়া শাহপুর, নয়াগাও, সাদিপুর এলাকার পানি বন্দী মানুষের মাঝে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণের সময় উপরোক্ত কথাগুলো বলেন।

উল্লেখ্য সিলেটে স্মরণ কালের ভয়াবহ বন্যায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ রান্না করা খাবার ও শুকনো খাবার, বিশুদ্ধ পানি বিতরণ অব্যাহত রেখেছে সিলেট মহানগর যুবলীগ ।ত্রাণ বিতরণের সময় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার সহ আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা উস্তার আলী, পাখি মিয়া, রাহেল আহমদ চৌধূরী, আজাদুর রহমান চঞ্চল, আনিসুর রহমান তিতাস, মাসুদ আহমদ পীর, এডভোকেট আবুল কাশেম, রঞ্জন দে, নুরুজ্জামান, জাকির আহমদ, মো: আফজল হোসেন, রুপম আহমদ, এমদাদ হোসেন ইমু, সাকারিয়া হোসেন সাকির, আজাদ উদ্দিন, রুহুল আমিন, রাফিউল করিম মাছুম, আমিনুল ইসলাম আমিন, রেজাউল করিম হাসান, আবদুল কাদির ইমন, কাওসার আহমেদ, রায়হান আহমদ, সাদিকুর রহমান সোহাগ, লন্টু গুপ রাজু, জামাল আহমদ, রতন আহমদ, তৌহিদ আহমদ, সুমন কান্তি প্রমুখ।

 

কিউএনবি/অনিমা/২২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit