বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

বন্যা মোকাবিলায় সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুন, ২০২২
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বন্যা দুর্গত মানুষদের আশ্বস্ত করে বলেছেন, আমরা আপনাদের পাশে আছি। এই পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে।  

বুধবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ সঙ্গী করেই আমরা চলি। প্রায় প্রতিবারই বন্যা আমাদের অনেক ক্ষতি করে। সে কারণে আমাদের বন্যা পরিস্থিতি মোকাবিলায় আমাদের পূর্বপ্রস্তুতি রয়েছে। 

তিনি বলেন, দুর্গতদের খাদ্য, ওষুধ, রান্না করা খাবার দেওয়া হচ্ছে। প্রশাসনের কর্মকর্তারা দিনরাত কাজ করছেন। বিভিন্ন বেসরকারি ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। আমি তাদের ধন্যবাদ দিই।

এর আগে মঙ্গলবার নেত্রকোণা, সুনামগঞ্জ, সিলেটের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী। এরপর তিনি সিলেট সার্কিট হাউজে বক্তব্য দেন এবং বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

কিউএনবি/অনিমা/২২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit