শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

হ্যাটট্রিক শিরোপার পথে আরও এক পা বাড়াল কিংস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১৩০ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক শিরোপা জয়ের পথে হাঁটছে বসুন্ধরা কিংস। ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল অস্কার ব্রুজনের শিষ্যরা। দীর্ঘবিরতির পর আজ মঙ্গলবার মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্বের খেলা। 

প্রথম দিনেই মুন্সিগঞ্জ স্টেডিয়ামে রেলিগেশন জোনে থাকা রহমতগঞ্জের বিপক্ষে মাঠে নেমেছিল বসুন্ধরা কিংস। ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে তারা। কিংসের হয়ে গোল দুটি করেছেন দুই ব্রাজিলিয়ান মিগেল ফিগেইরা এবং রবসন রবিনিও। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর সঙ্গে ব্যবধান ৯ পয়েন্টের করল বসুন্ধরা। আগামীকাল ঢাকা ডার্বিতে মোহামেডানের মুখোমুখি হবে আবাহনী। এই ম্যাচে জয় নিয়ে বসুন্ধরার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে চাইবে তারা।

রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বসুন্ধরা কিংস। প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে নিজেদের আধিপত্য বিস্তার করে খেলেছেন অস্কার ব্রুজনের শিষ্যরা। গোলের দেখা পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি কিংসকে। ৩৩ মিনিটে ম্যাচের নাটকীয়তার শুরু।

গোলরক্ষক জিয়াউর রহমান পোস্ট ছেড়ে বেরিয়ে এসে বক্সের বাইরে থেকে বল ক্লিয়ার করার চেষ্টা করেন। এতেই হয় সর্বনাশ। রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মার্চিং অর্ডারের নির্দেশ দেন। ১০ জনের রহমতগঞ্জ তখন ডিফেন্ডার ওয়ালি ফয়সালকে উঠিয়ে পোস্টের নিচে গোলকিপার তুষারকে নামান। কিন্তু তিন মিনিট পর মিগেল ফিগেইরার ফ্রি কিক থেকে গোল বাঁচাতে পারেননি তুষার। বলের দিকে ঝাঁপালেও নাগাল পাননি তিনি। বল আশ্রয় নেয় জালে। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। রবিনহো বক্সের ভেতরে বল পেয়ে ডিফেন্ডারদের বোকা বানিয়ে গোলকিপারকে পরাস্ত করেন।

২ গোলে পিছিয়ে থেকে পুরনো ঢাকার দলটি ঘুরে দাঁড়ানোর সুযোগ নষ্ট করে। ৪৩ মিনিটে সতীর্থের ফ্রি কিক থেকে মার্কার আতিকুর রহমান ফাহাদকে ছাড়িয়ে সানডে চিজোবা লক্ষ্যে হেড নিলেও গোলকিপার আনিসুর রহমান জিকো বাঁ দিকে ঝাঁপিয়ে গোল হতে দেননি। বিরতির পর বসুন্ধরা দেখেশুনে খেলতে থাকে। তেমন কোনও সুযোগ সৃষ্টি করতে পারেনি তারা। তবে ৭৬ মিনিটে দুর্ভাগ্য। মিগেলের ফ্রি কিক ক্রসবারে লেগে প্রতিহত হলে গোল পাওয়া হয়নি। রহমতগঞ্জও একাধিবার প্রতিপক্ষের সীমানায় গোল শোধের চেষ্টা চালিয়েছে। কিন্তু সফল হতে পারেনি।

 

 

কিউএনবি/আয়শা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit