সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

পুতিন ভেল্কিতে ডলারের বিপরীতে রুবলের মান সাত বছরের মধ্যে সর্বোচ্চ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে সেনা অভিযান চালিয়ে রীতিমতো বিপদ ডেকে এনেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমা নিষেধাজ্ঞায় কোণঠাসা হয়ে পড়া রাশিয়ার মুদ্রার দামও কমছিল তরতরিয়ে। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে পুতিন ঘোষণা দিয়েছিলেন, ‘অবন্ধুসুলভ’ দেশগুলো রাশিয়ার কাছ থেকে জ্বালানি বিক্রি করবেন রুবলে। পুতিনের এমন ঘোষণার পরই নাটকীয়ভাবে বাড়তে থাকে রুশ মুদ্রা রুবলের দাম।

গত রবিবার ডলারের বিপরীতে রুবলের মান সাত বছরের সর্বোচ্চে দাঁড়িয়েছে। জ্বালানি তেলসহ কমোডিটি রফতানি বৃদ্ধি ও আমদানির লাগাম টেনে ধরায় রুবলের মান শক্তিশালী হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। মস্কো এক্সচ্যাঞ্জে গতকাল সোমবার দুপুরের দিকে ডলারের বিপরীতে রুবলের মান ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৫৫ দশমিক ৭৫ এ দাঁড়িয়েছে। ২০১৫ সালের জুলাইয়ের পর যা সর্বোচ্চ। এছাড়া ইউরোর বিপরীতে রুবলের মান শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৪৯।

পণ্য রফতানি বৃদ্ধি ও আমদানি হ্রাসের ফলে চলতি বছরে সবচেয়ে শক্তিশালী মুদ্রা হিসেবে দাঁড়িয়েছে। এছাড়া রুশ নাগরিকদের বৈদেশিক মুদ্রায় সঞ্চয় ব্যয় থেকে নিষেধাজ্ঞা এতে প্রভাব রেখেছে। বিভিন্ন কোম্পানি তাদের কর পরিশোধ করবে বলে চলতি সপ্তাহে রুবলের অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এ মাসের শেষের দিকে ডলারের বিপরীতে রুবলের মান ৫০ এ নেমে আসবে বলে মনে করে এসবারসিআইবি ইনভেস্টমেন্ট রিসার্চ নামে একটি বিশ্লেষক প্রতিষ্ঠান।

 

 

কিউএনবি/আয়শা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit