শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে নিম্নমানের ভেজাল মরিচ ভাঙানোর দায়ে জরিমানা আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান শার্শার উলাশী জিয়া খাল পূণঃখননের শুভ উদ্বোধন করবেন ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ‍কৃতজ্ঞতা জানালেন ডা. কামরুল ইসলাম আশুলিয়ায় বিচারের দাবীতে ‌র‍্যালী ও সমাবেশ নির্মানের ৫ দিন না যেতেই হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের পিচ নওগাঁয় ৭ কিলোমিটার খাল পুনঃখননের উদ্বোধন এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ ব্রাজিলের কাছে আর্জেন্টিনার ৩ গোলে হার, ম্যাচ শেষে হাতাহাতি সাহস করে বলুন, আমি জামায়াত, আমি শিবির, আমার দাবি মানতে হবে: রাশেদ খাঁন

ভেঙে যাচ্ছে পার্লামেন্ট, তিন বছরে ৫টি নির্বাচনের মুখে ইসরায়েল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংখ্যাগরিষ্ঠতা হারানোসহ সম্প্রতি সপ্তাহগুলোতে বিভিন্ন আইন প্রণেতাদের বিদ্রোহের মুখোমুখি হওয়ায় আগামী সপ্তাহেই সংসদ ভেঙে দিতে বিল আনছে ইসরাইলের জোট সরকার। যার ফলে আবারও অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন। আর যার মধ্যদিয়ে তিন বছরে পঞ্চমবারের মতো সাধারণ নির্বাচনের সম্মুখীন হতে চলেছে দেশটি।

গনমাধ্যম সূত্রে জানা যায়, সর্বশেষ  জোট সরকারে ফাটল ধরায় এই পথে হাঁটছে বর্তমান সরকার। আগামী অক্টোবরে এ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

তবে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে না। নির্বাচন অনুষ্ঠিত হবে তার জোটসঙ্গী ইয়ার লাপিদের অধীনে। কারণ, জোটের শর্ত অনুসারে, সরকারের পূর্ণাঙ্গ মেয়াদের অর্ধেক সময় বেনেট ও অর্ধেক সময় লাপিদ প্রধানমন্ত্রী থাকবেন।

এদিকে জোট ভেঙে যাওয়ায় খানিকটা উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 
তিনি আশা ব্যক্ত করে জানিয়েছেন, আসছে নির্বাচনের মধ্য দিয়ে আবারও ক্ষমতায় ফিরবেন তিনি।

সূত্রঃ বিবিসি

কিউএনবি/অনিমা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit