বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

বাজেট ডিব্রিফিং সেশনে এমপিদের আরো অংশগ্রহণ চান স্পিকার

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : বাজেট ডিব্রিফিং সেশনে সংসদ সদস্যদের অংশগ্রহণ বাড়াতে হবে জানিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদ সদস্যগণ এ সেশনগুলোতে আগ্রহের সাথে অংশগ্রহণ করলেই, ডিব্রিফিং কার্যক্রম সফল হবে। আজ সোমবার জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে ‘মাননীয় সংসদ সদস্যদের জন্য ডিব্রিফিং সেশন-২’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহবুব আরা বেগম গিনি এবং সংসদ সদস্য আবুল কালাম আজাদ, আ,ফ,ম রুহুল হক, ওয়াসিকা আয়শা খান এমপিসহ সংসদ সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প পরিচালক যুগ্মসচিব এম এ কামাল বিল্লাহ। সূচনা বক্তব্য প্রদান করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

অনুষ্ঠানে পরবর্তীতে বাংলাদেশের প্রেক্ষাপটে ‘ইমপ্যাক্ট অফ মেগা প্রজেক্টস ইন ইকোনমিক ডেভেলপমেন্ট’এর ওপর আলোচনা করেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ এবং ‘ডায়নামিক্স অফ ফরেইন এইড অ্যান্ড ফিউচার চ্যালেঞ্জেস’-এর উপর আলোচনা করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন।

অনুষ্ঠানে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাজেট হেল্পডেস্কের মাধ্যমে দেশীয় অর্থনীতি, মেগা প্রকল্প, বৈদেশিক সহায়তা, বাজেট পর্যালোচনাসহ সংশ্লিষ্ট বিষয়ে তথ্য উপাত্ত বিশ্লেষণপূর্বক পরিবেশন করা হয়। তাই বাজেট ডিব্রিফিং সেশনের গুরুত্বের কথা বিবেচনা করে আগামী বছর থেকে বাজেট অধিবেশনের পূর্বেই সংসদ সদস্যদের জন্য বাজেট হেল্পডেস্ক এর সহায়তায় ডিব্রিফিং সেশনের আয়োজন করা হবে বলে তিনি উল্লেখ করেন।   

 

 

কিউএনবি/আয়শা/২০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit