বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
পুতিনের তেল নাকি ট্রাম্পের ছাড়—কোন দিকে ঝুঁকবে ভারত? বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৯ম পে-স্কেল বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নের দাবীতে শ্রমিক ও কর্মচারীদের বিক্ষোভ॥ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সীমান্তে অভিযান চালিয়ে ০২টি বিদেশী ওয়ান শুটার গান এবং ০৪ রাউন্ড গুলি ও ব্যাপক পরিমাণ মাদক উদ্ধার॥ অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড আগামীর বাংলাদেশ চলবে জনগণের ভোটের রায়ে: তারেক রহমান ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’ হাদি হত্যা মামলা, পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট বিমানের সেই এমডি শফিকুরের নিয়োগ বাতিল মৌলভীবাজারের বড়লেখায় অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

১৮ মাস পর করোনায় মৃত্যুহীন মালয়েশিয়া

আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ১১৭ Time View
আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি : সংক্রমণ শুরুর পর থেকে মালয়েশিয়ায় ১৮ মাস পর রোববার (১৯ জুন) করোনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এদিন দেশটিতে নতুন করে ১ হাজার ৬৯০ জন রোগী শনাক্ত হলেও মারা যায়নি কেউই। এ ছাড়া শনাক্তদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি থাকলেও তেমন কোনো উপসর্গ নেই।১৮ মাস পর করোনায় মৃত্যুহীন মালয়েশিয়া স্থানীয় সময় রোববার (১৯ জুন) দেশটির স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালউদ্দিন তার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এ কথা জানান।তিনি বলেন, দীর্ঘ ১৮ মাস পর প্রথমবারের মতো করোনায় মৃত্যুহীন মালয়েশিয়া। প্রাণঘাতী মহামারি করোনা-ওমিক্রনসহ সব ধরনের কঠিন ব্যাধি থেকে মুক্ত করে দেশের অর্থনীতি পুনরুদ্ধার যেন অব্যাহত থাকে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত মালয়েশিয়ায় মোট ৪৫ লাখ ৪০ হাজার ৬১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হন। এর মধ্যে ৩৫ হাজার ৭৩২ জন কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন।এদিকে, দেশটিতে রোববার (১৯ জুন) পর্যন্ত কোভিড-১৯ ইমিউনাইজেশন প্রোগ্রাম ফর চিলড্রেনের (পিআইসিকিডস) আওতায় ৫-১১ বছর বয়সী বাচ্চাদের মাঝে মোট ১২ লাখ ৯৪ হাজার ২২৫ জনকে টিকা দেয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/২০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit