মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ১৬৮ Time View

ডেস্ক নিউজ : সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বহু ঘরবাড়ি তলিয়ে গেছে। ঘরবাড়ি, জমি হারিয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন অনেকে। বানবাসি মানুষের অবস্থা সচক্ষে দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল মঙ্গলবার তিনি বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী মঙ্গলবার সিলেটের বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন। তিনি সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার সার্বিক বন্যা পরিস্থিতিও পরিদর্শন করবেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ও সচিব মো. কামরুল হাসান সোমবার সিলেট সফরে যাচ্ছেন।

দেশের উত্তর-পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি অব্যাহত থাকায় সব প্রধান নদনদীর পানির উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের (এফএফডব্লিউসি) মুখপাত্র আরিফুজ্জামান ভূঁইয়া বলেছেন, দেশের চারটি প্রধান নদী অববাহিকার মধ্যে দুটিতে পানি এখন বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ২০০৪ সালের বন্যার পর থেকে এটি হচ্ছে সবচেয়ে খারাপ পরিস্থিতি।

সরকার এর আগে বন্যাকবলিত লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য বা অসহায় মানুষদের কাছে সাহায্য পৌঁছানোর কাজে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে সেনাসদস্যদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছিল। নৌবাহিনী ও বিমানবাহিনীর ইউনিটগুলোকে পরবর্তী সময় বিশেষ করে উত্তর-পূর্ব সিলেট অঞ্চলে সাহায্য দেওয়ার জন্য ডাকা হয়েছে। কারণ এলাকাটি এখন সমুদ্রের মতো দেখা যাচ্ছে।

কিউএনবি/অনিমা/২০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit