শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
টেস্ট ক্রিকেটে রুটের বিশ্বরেকর্ড সৌদি পাইপলাইনে হামলার ঘটনা প্রমাণ করে ‘ইরানকে বিশ্বাস করা যায় না’ সৌদির তেল পাইপলাইনে হামলার নিন্দায় ইরাক-কুয়েত-বাহরাইন রাষ্ট্র-প্রতিষ্ঠান পরিচালনায় নারীরা সমানভাবে সক্ষম: রিজভী জাতীয় ঈদগাহ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রে জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাত করতে চান জেলেনস্কি বিশেষজ্ঞ চিকিৎসক মতিউর রহমান মোল্লা আর নেই ফরিদপুরে বস্তায় অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার মোখায় হুথিদের ওপর সৌদি সমর্থিত বাহিনীর ড্রোন হামলা, ক্ষয়ক্ষতি নিয়ে যা জানা গেল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’, স্বীকার নৌমন্ত্রীর

সেভেরোডনেৎস্কে আটকে আছে হাজার হাজার মানুষ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রুশ হামলায় জ্বলছে পূর্ব ইউক্রেন। রুশ সমর্থনপ্রাপ্ত বিচ্ছিন্নতাবাদীদের অধিকৃত ডনেৎস্ক শহরে আজ হামলা চালায় ইউক্রেনীয় সেনা। তাতে পাঁচ জন নিহত হয়েছেন। আহত অন্তত ১২। সেভেরোডনেৎস্কেও যুদ্ধ অব্যাহত।

শহরের কাছে একটি গ্রামে দু’পক্ষের বাহিনীর সম্মুখসমর বাধে। ওরিকোভের গ্রাম তছনছ করে দিয়েছে রুশ বাহিনী। পাল্টা হামলা চালিয়ে ‘শত্রুদের’ গ্রামছাড়া করেছে ইউক্রেনীয় সেনা।

আঞ্চলিক গভর্নর সের্গেই গাইডেই বলেন, ‘রুশরা বলেই চলেছে, ওরা সেভেরোডনেৎস্ক দখল করে নিয়েছে। সব মিথ্যা। এটা সত্যি, যে তারা শহরের বেশির ভাগ অংশ নিয়ন্ত্রণ করছে। কিন্তু পুরোটা দখল করতে পারেনি।’ 

সের্গেই আরও জানান, ক্রমাগত নতুন নতুন সেনাদল নিয়ে আসছে রাশিয়া। ক্রমাগত সেনা বহরে বদল আনছে। তার কথায়, ‘ওরা এক পা, এক পা করে এগোচ্ছে। মিটার, প্রতি মিটার দখল করছে। অনেকটা হামাগুড়ি দিয়ে এগোনোর মতো… একটু একটু করে দখল করা।’

সেভেরোডনেৎস্কে আটকে পড়ে রয়েছেন হাজার হাজার বাসিন্দা। লিসিচাঙ্কস দিয়ে তাঁদের উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের প্রশাসন। সেভেরোডনেৎস্ক থেকে বয়ে আসা নদী বরাবর গোলাবর্ষণ করছে রুশরা। এ শহর থেকে বেরোনো এক প্রকার অসম্ভব হয়ে উঠেছে। শেষ যে নদী-সেতুটি অক্ষত ছিল, সেটাও বোমা মেরে উড়িয়ে দিয়েছে রুশরা। তাদের গোলাবর্ষণ থেকে প্রাণ বাঁচাতে সেভেরোডনেৎস্কের আজত রাসায়নিক কারখানায় আশ্রয় নিয়েছেন কয়েকশো বাসিন্দা। 

অনেকেরই আশঙ্কা, এ-ও না মারিউপোলের আজভস্টল ইস্পাত কারখানার মতো হয়। শোনা যাচ্ছে, এই কারখানা থেকে ‘বন্দি’ করা অনেককেই গুলি করে হত্যা করেছে রাশিয়া।

সের্গেই গাইডেই জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আজত কারখানায় দু’বার হামলা চলেছে। কারখানার যে নিকাশি নালা, বোমা ফেলে তা ধ্বংস করা হয়েছে। সেভেরোডনেৎস্কে ইতিমধ্যে খাদ্যাভাব দেখা দিয়েছে। পানি নেই, চিকিৎসা ব্যবস্থার অভাব, চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন শহরে আটকে থাকা বাসিন্দারা। ঠিক যেমনটা মারিউপোলে হয়েছিল। রাশিয়ার দখল করা এ শহরে এখনও বহু বাড়ির ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে রয়েছে মৃতদেহ। সংক্রমণ ছড়াতে শুরু করেছে। কিছু জায়গায় দেখা গিয়েছে কলেরার প্রকোপ।

কিউএনবি/অনিমা/২০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit