মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

‘পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে জলে-স্থলে নিরাপত্তা জোরদার হচ্ছে’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১৩২ Time View

ডেস্ক নিউজ : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে জলে ও স্থলে দুই পথেই নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

তিনি বলেন,‘‘পদ্মা সেতুকে ঘিরে নেতিবাচক কর্মকাণ্ড ও কথাবার্তা বলা হচ্ছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক ষড়যন্ত্রের সাথে দেশীয় ষড়যন্ত্র ছিল, তাই উদ্বোধনের সময় ষড়যন্ত্র হতে পারে। সকলেই আশংকা করছেন উদ্বোধনের সময় ষড়যন্ত্র হতে পারে। এজন্য তিনি সতর্ক থাকতে বলেছেন-আমরা সতর্ক আছি। 

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযানগুলো কীভাবে নিয়ে আসতে হবে সে বিষয়ে বিআইডাব্লিউটিএ থেকে নির্দেশনা দেয়া হচ্ছে। এছাড়া আওয়ামী লীগ থেকে বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করা হয়েছে, তারা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে থাকবে মানুষকে সেবা দেয়ার জন্য।’’

খালিদ মাহমুদ চৌধুরী শনিবার পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নৌযান ও ঘাটসমূহের প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট এবং মাদারীপুরের কাঁঠালবাড়ীঘাটে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘‘৭ মার্চের ভাষণ শুধু রেসকোর্স ময়দান নয়, সমগ্র বাংলাদেশ যুক্ত হয়ে গিয়েছিল। পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানের জনসভায় বাংলাদেশের ১৭ কোটি মানুষ যুক্ত হয়ে যাবে। আমাদের সবধরণের প্রস্তুতি আছে। দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষ লঞ্চে আসবে। তারা লঞ্চ থেকে যে নামবে উঠবে তার জন্য পন্টুন দেয়া হচ্ছে। সেসব তদারকি করা হচ্ছে। দুইদিন যাবত বৃষ্টি হচ্ছে,  নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তাই এখানে আমরা এসেছি। প্রতিকূল অবস্থায় প্রস্তুতি সঠিকভাবে চলছে কিনা তা দেখার জন্য।‘‘

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘‘যেসকল মাস্টাররা লঞ্চ নিয়ে আসবে তাদের বিআইডাব্লিউটিএর পক্ষ থেকে নির্দেশনা দেয়া হচ্ছে। তাদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নৌপুলিশ কাজ করছে। আমাদের হাজার হাজার সেচ্ছাসেবক কাজ করছে। দূরদূরান্ত থেকে যেসব মানুষ আসবে, তাদের সভা স্থলে নিয়ে যাবে।‘‘ 

প্রতিমন্ত্রী বলেন, ‘‘বন্যা বৃষ্টি বাদল আমাদের নিত্যদিনের সঙ্গী। এসব নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।‘‘ 

এসময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/১৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit