বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

সন্ত্রাসী ও পুলিশী নির্যাতনে শিকার লালমোহনের জসিম

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১৬৯ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : স্থানীয় দখলবাজ সন্ত্রাসী ও পুলিশের নির্যাতনে জমিজমা হারাতে বসেছে বলে অভিযোগ করেছে লালমোহনের জসিম হাওলাদার। এখন সন্ত্রাসী ও পুলিশের হুমকি ধমকিরমুখে নিরাপত্তাহীনতায় ভুগছে জসিম ও তার পরিবার। ন্যায় বিচার ও জীবনের নিরাপত্তা চেয়ে অনেকদিন পূর্বে ভোলা জেলা পুলিশ সুপারের কাছে আবেদন করেছেন জসিম।

জসিমের লিখিত আবেদন থেকে জানাগেছে, সে ভোলা জেলার লালমোহন পৌরসভার ৭ নং ওয়ার্ডের ইউনুছ হাওলাদারের ছেলে। সে মুন্সীর হাওলা মৌজার এসএ ২৪ নং খতিয়ানের ৭১৪ নম্বর দাগের ১৯ শতাংশ জমির ক্রয় সূত্রে মালিক। সেই জমিতে ২০ বছর ধরে পুকুর খনন ও গাছপালা সৃজন করে ভোগ দখল কায়েম থেকে আসছে জসিম। ইতোমধ্যে সেই জমি থেকে জসিমকে বেদখল করার জন্য স্থানীয় ইউসুফ ও খোকন হাওলাদার নানাবিদ চেষ্টা করেই চলছে। দখলদারদে দ্বারা প্রভাবিত হয়ে ইতোমধ্যে দুইবার লালমোহন থানা অফিসার ইনচার্জ জসিমকে থানায় বেআইনী ভাবে আটকে রেখে দখলবাজদের গাছ কেটে নিতে ও পুকুর ভড়াট করতে সুযোগ করে দিয়েছে। প্রতিবাদ করায় ওসি অস্ত্রসহ বিভিন্ন মামলায় জসিমকে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছে। পরবর্তীতে টাকার বিনিময়ে পুলিশের কাছ থেকে রক্ষা পেলেও বর্তমানে জসিম হাওলাদার ও তার পরিবার সন্ত্রাসী ও পুলিশী অত্যাচারে দিশেহারা হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে।

ভুক্তভোগী জসিম হাওলাদার বলেন, সন্ত্রাসীরা এলাকার চিহ্নিত দখলবাজ। অন্যের জমি দখল করাই তাদের কাজ। ইতোমধ্যে সন্ত্রাসীরা আমার জমি থেকে ৫ লাখ টাকা মূল্যের গাছ কেটে নিয়ে গেছে। পুকুর ভরাট করে ৪ লাখ টাকা পরিমান ক্ষতিসাধণ করেছে। এখন আমাকে ও আমার পরিবারকে জীবন নাশের হুমকি দেয়। আমি পুলিশ সুপারের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করেছি। সে যদি নিজে বিষয়টি তদন্ত করেন তাহলে আমার ও আমার পরিবারের জীবনে নিরাপত্তা ফিরে আসবে। আমার কষ্টার্জিত টাকায় ক্রয়কৃত জমিও ফিরে পেতে পারতাম। আমি পুলিশ সুপারের সার্বিক সহায়তা কামনা করছি।

 

 

কিউএনবি/আয়শা/১৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit