বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

শরীয়তপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ২৬৯ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আায়োজনে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা ও দায়রা জজ আদালত ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত কনফারেন্সে সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ সালেহুজ্জামান। বিচার কার্য দ্রুত সম্পন্ন করার লক্ষে সমন জারি, গ্রেফতারী, হুলিয়া ও ক্রোকি পরোয়ানা, জখমীর সনদ, ময়না তদন্ত্রের প্রতিবেদন দ্রুত সময়ের মধ্যে আদালতে প্রেরণে সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের নির্দেশ প্রদান করা হয়।

বিশেষ করে ময়না তদন্ত প্রতিবেদন, মেডিকেল সার্টিফিকেট, ফরেনসিক ও ভিসেরা রিপোর্ট স্পষ্ট অক্ষরে লিখতে বলা হয় এই কনফারেন্স থেকে। মামলা দ্রুত নিস্পত্তির লক্ষে সাক্ষি উপস্থাপনের জন্য পাবলিক প্রসিকিউটরকে তাগিদ প্রদান সহ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতারের ক্ষেত্রে আপীল বিভাগের নির্দেশনা অনুসরণ করার জন্য পুলিশ বিভাগকে নির্দেশ প্রদান করা হয়।

কনফারেন্সে সভাপতির শুভেচ্ছা বক্তব্য শেষে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন নিয়ে বিশ্লেষণমূলক বক্তব্য রাখেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামছুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ। এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার, মরিয়ম আক্তার, সহকারী জজ হুমায়ুন কবির, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুমন কুমার পোদ্দার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম, পিপি এডভোকেট মির্জা হজরত আলী, কোর্ট পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম, পিবিআই পরিদর্শক সালাহ উদ্দিনসহ সকল থানা অফিসার ইনচার্জগণ।

কনফারেন্সে সভাপতির বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সালেহুজ্জামান বলেন, আমাদের চ্যালেঞ্জ দ্রুত সময়ে মামলার নিস্পত্তি করা। সেই লক্ষে সঠিক সময়ে সাক্ষি আদালতে উপস্থাপন করতে হবে। মামলা তদন্তের ক্ষেত্রে শিশুদের প্রতি বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে। তাদের যেন কোন অবস্থাতেই প্রাপ্ত বয়স্কদের সাথে গুলিয়ে ফেলা না হয়। শিশুদের দোষী পত্র দিয়ে আদালতকে অবহিত করতে হবে। পেনাল কোর্ট ও বিস্ফোরক দ্রব্যের ধারা একই মামলায় বিদ্যমান থাকলে সেই ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে তদন্ত কর্মকর্তাকে। বিভিন্ন থানা মালখানায় নিস্পত্তি হওয়া মামলার যে সকল আলামত রয়েছে তা দ্রুত সময়ের মধ্যে ধ্বংস করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই বিচারক।

 

 

কিউএনবি/আয়শা/১৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit