বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

শেরপুরের ৪০০ বন্যার্ত পরিবারের মাঝে খাবার প্যাকেট বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ২১৯ Time View

ডেস্ক নিউজ : শেরপুরের ঝিনাইগাতীতে বন্যার্তদের জন্য মানবিক সহায়তা হিসেবে শুক্র ও শনিবার এই দুইদিনে চার শতাধিক পরিবারের মাঝে শুকনা ও অন্যান্য খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর ইউনিয়নের ১০০ পরিবারের মাঝে এ খাবারের প্যাকেট বিতরণ করা হয়। 

খাবারের প্যাকেট বিতরণের সময় উপস্থিত ছিলেন ইউএনও ফারুক আল মাসুদ, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, প্রকল্প বাস্তবান কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, জনস্বাস্থ্য প্রকৌশলী রাধা বল্লভ সরকার, সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, সদস্য মো. জাহিদুল হক মনির প্রমুখ। এর আগে শুক্রবার বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত ঝিনাইগাতী সদরে ৫০, নলকুড়া ইউনিয়নে ১০০ ও  কাংশা ইউনিয়নে ১৫০ পরিবারের মাঝে এসব খাবারের প্যাকেট বিতরণ করা হয়। 
খাবারের প্রতিটি প্যাকেটে চাল ১০ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, লবণ ১ কেজি, চিনি ১ কেজি, মরিচের গুড়া ১০০ গ্রাম, হলুদেও গুঁড়া ২০০ গ্রাম, ধনিয়ার গুঁড়া ১০০ গ্রাম, চিড়া  আধা কেজি , মুড়ি আধা কেজি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ১০টি। প্যাকেটে যে খাদ্যসামগ্রী  রয়েছে, তা পাঁচ সদস্যের একটি পরিবারের এক সপ্তাহ চলবে বলে আশা করা হচ্ছে। ইউএনও ফারুক আল মাসুদ বলেন, পাহাড়ি ঢলে উপজেলার বিভিন্ন এলাকার নিন্মাঞ্চল প্লাবিত ক্ষতিগ্রস্ত চার শতাধিক পরিবারের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার গভীর রাত থেকে ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে ঝিনাইগাতী উপজেলার মহারশি ও সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। নদীর পানি উপচে ঝিনাইগাতী সদর ইউনিয়নের ঝিনাইগাতী, রামেরকুড়া, খৈলকুড়া, বনকালি, চতল ও আহম্মদ নগর; ধানশাইল ইউনিয়নের ধানশাইল, বাগেরভিটা, কান্দুলী, বিলাসপুর ও মাদারপুর এবং কাংশা ইউনিয়নের বিষ্ণুপুর চরণতলা, আয়নাপুর, কাংশা গ্রামসহ ৩০ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়। প্রয়োজনের তুলনায় ত্রাণ তৎপরতা অপ্রতুল হওয়ায় কষ্টের সীমা নেই সাধারণ মানুষের।

 

 

কিউএনবি/আয়শা/১৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit