বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

জেসিসি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ-ভারতের মধ্যে যৌথ পরামর্শক কমিশন (জেসিসি)  বৈঠকে যোগ দিতে দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।  আজ শনিবার দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। জেসিসি বৈঠক রবিবার অনুষ্ঠিত হবে। বৈঠকটি গত ৩০ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ বৈঠক পিছিয়ে দেওয়া হয়।

জেসিসি বৈঠকে দুই দেশের মধ্যে যোগাযোগ, পানি, কানেকটিভিটি, নিরাপত্তা, বিদ্যুৎ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা, ব্যবসা-বাণিজ্যসহ সব বিষয় আলোচনা হবে। আজ দিল্লিতে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন ড. মোমেন। আগামীকাল রবিবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে মিলিত হবেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন দিল্লি সফরের বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন, দিল্লিতে জেসিসি বৈঠকে দুই দেশের বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। সেখানে জ্বালানি নিরাপত্তা ইস্যুতে আমরা এবার জোর দিচ্ছি। জেসিসি বৈঠকের আগে যৌথ নদী কমিশনের বৈঠক না হলেও পানি বণ্টন ইস্যুতে আলোচনা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit