মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প

বিদেশি অর্থায়নে নয়, দেশের টাকায় পদ্মা সেতু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১৪৬ Time View

ডেস্ক নিউজ : আগামী ২৫ জুন পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু সম্পূর্ণরূপে বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত হয়েছে। এটি কোনো বিদেশি তহবিলে নির্মিত হয়নি। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে পদ্মা বহুমুখী সেতু বিদেশি তহবিল ও চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (চীনের) একটি অংশ হিসেবে নির্মিত হয়েছে বলে কোনো কোনো মহল দেখানোর চেষ্টা করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সুস্পষ্টভাবে দাবি করে, পদ্মা বহুমুখী সেতু সম্পূর্ণরূপে বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত হয়েছে। এটি অন্য কোনো বিদেশি দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক তহবিল সংস্থা নির্মাণে আর্থিকভাবে অবদান রাখেনি। তবে বাংলাদেশি ও বিদেশি উভয় নির্মাণ প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়নে নিয়োজিত ছিল।

এ সেতু হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলাকে দেশের অন্যান্য অংশের সঙ্গে সংযুক্ত করার দীর্ঘকালের লালিত স্বপ্ন পূরণ হল। এতে করে বাংলাদেশের সামষ্টিক সমৃদ্ধি, আর্থ-সামাজিক উন্নয়ন বৃদ্ধি পাবে। পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তরিকভাবে আশা করে, বাংলাদেশের সব বন্ধুরা এ যুগান্তকারী প্রকল্পের সমাপ্তি উদযাপনে হাত মেলাবে। এর বিশেষ কারণ হলো- এটি সম্পূর্ণরূপে বাংলাদেশ সরকারের অবদানে সম্পন্ন হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit