শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

ঢাকায় রাতেও অব্যাহত থাকতে পারে বৃষ্টি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : রাজধানী ঢাকায় আজ সারা দিনে ৩১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সব মিলিয়ে আজ ৩১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।  

তিনি আরও জানান, ২০ জুন পর্যন্ত এ বৃষ্টিপাত চলতে পারে। এরপর বৃষ্টিপাত কিছুটা কমে আসতে পারে। 

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়  অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রব্ল বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এদিকে শুক্রবার (১৭ জুন) বজ্রপাতে দেশের পাঁচ জেলায় অন্তত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কেবল ময়মনসিংহেই মারা গেছেন ছয়জন। এছাড়া সিরাজগঞ্জে দুইজন এবং বগুড়া, জামালপুর ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।

কিউএনবি/অনিমা/১৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit