মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প

সৌদিতে আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ১৬৬ Time View

ডেস্ক নিউজ : হজ পালনে সৌদি আরব গিয়ে নুরুল আমিন (৬৪) নামে আরো একজন বাংলাদেশি মারা গিয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার (১৬ জুন) পবিত্র মক্কায় ইন্তেকাল করেন। বৃহস্পতিবার (১৬ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। জানা যায়, নুরুল আমিনের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জে। তার পাসপোর্ট নম্বর ইএফ ০৭৫৮০০৬।  

এর আগে গত ১১ জুন মো. জাহাঙ্গীর কবির (৫৯) নামের চাঁপাইনবাবগঞ্জের এক হজযাত্রী পবিত্র মক্কায় মারা যান। এ নিয়ে চলতি বছর বাংলাদেশ থেকে যাওয়া দুই হজযাত্রী সৌদিতে মারা গেলেন। এদিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে আরো জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৬ জুন) পর্যন্ত ১৫ হাজার ৭২৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার তিন হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ১২ হাজার ৩৩৯ জন হজযাত্রী রয়েছেন।

বৃহস্পতিবার মোট ফ্লাইট পরিচালিত হয়েছে ৪২টি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২৪টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি ফ্লাইট রয়েছে। গত ৫ জুন থেকে হজযাত্রীদের ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট। আগামী ৮ জুলাই চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা চার হাজার জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৫৮৫ জন।

 

 

কিউএনবি/আয়শা/১৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit