সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

সাক্ষী সুরক্ষা আইন প্রণয়ন সরকারের বিবেচনায় রয়েছে: সংসদে আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১৭৭ Time View

ডেস্ক নিউজ : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আদালতে মামলার সাক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষার আইন প্রণয়নের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। বিচারের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে মামলার সাক্ষী। সাক্ষীদের দেওয়া সাক্ষ্য পর্যালোচনার মাধ্যমে বিচারক রায় দেন। বিচারাধীন মামলা সম্পর্কে দ্রুততম সময়ে সাক্ষীদের অবহিত করার জন্য মোবাইল ফোনে এসএমএস পাঠানোর মাধ্যমে সাক্ষীদের প্রতি সমন জারির উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে এম. আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। 

তিনি বলেন, আদালতে সাক্ষীরা যাতে ভোগান্তিহীনভাবে সাক্ষ্য দিতে পারেন সেজন্য জেলাগুলোতে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। এ ছাড়া সাক্ষীর নিরাপত্তা ও সুরক্ষার আইন প্রণয়নের বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে।

সৈয়দ আবু হোসেন বাবলার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, করোনা মহামারিকালে মানুষ যেন ন্যূনতম বিচারিক সেবা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে দেশের সব আদালতে বিচার কার্যক্রম অব্যাহত রাখার সুবিধার্থে বিচারপ্রার্থী ও তাদের আইনজীবীগণের ভার্চুয়াল উপস্থিতি নিশ্চিত করে মামলার বিচার কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়। ফলে বিচারাধীন জরুরি বিষয়গুলো ভার্চুয়াল আদালতে নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। 

আনোয়ার হোসেনের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় তিন হাজার ৭০টি পশুপাখি আছে। গত ছয় মাসে চিড়িয়াখানায় ২টি জিরাফ শাবক, দুটি বাঘ শাবক, একটি করে আফ্রিকান সিংহ, ওয়াইল্ডবিস্ট, ইম্পালা ও জেব্রা শাবকের মৃত্যু ঘটেছে।

গ্লোরিয়া সরকার ঝর্ণার প্রশ্নের জবাবে প্রাণিসম্পদমন্ত্রী জানান, চিড়িয়াখানায় পশু-পাখি বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিবছর রাজস্ব বাজেট থেকে পশুপাখি কেনা ও পশু বিনিময়ের মাধ্যমে পশু-পাখির সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/১৬.০৬.২০২২/ রাত ১০.৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit