মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

সরকারি চাকরিতে শূন্যপদ ৩ লাখ ৯২ হাজার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১৪৭ Time View

ডেস্ক নিউজ : সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে শূন্যপদের সংখ্যা ৩ লাখ ৯২ হাজার ১১৭ জন বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। 

বৃহস্পতিবার (১৬ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের বেনজীর আহমেদের লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

ফরহাদ হোসেন জানান, বর্তমানে দেশে সব মন্ত্রণালয়/অধিদপ্তর ও সরকারি অফিসে পদ শূন্যের সংখ্যা ৩ লাখ ৯২ হাজার ১১৭। কিন্তু আদালতে মামলা থাকায়, নিয়োগবিধির কাজ শেষ না হওয়ায় এবং পদোন্নতি যোগ্যপ্রার্থী না পাওয়ায় কিছু শূন্যপদ যথাযথ সময়ে পূরণ করা যায় না।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি চাকরি আইন-২০১৮ এর আলোকে প্রস্তাবিত খসড়া সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা-২০২২ প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে উপস্থাপনের জন্য চলতি বছরের ১ মার্চ সারসংক্ষেপ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। প্রস্তাবিত খসড়া আচরণ বিধিমালায় তা যুগোপযোগী করার জন্য প্রস্তাব করা হয়েছে।

ভোলা-২ আসনের আলী আজমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ২০১০ সাল থেকে বর্তমান পর্যন্ত বিসিএসের মাধ্যমে ৪১ হাজার ৫৬৬ জনকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এ সময়ে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে ৫ হাজার ১৪৩ জন, দ্বিতীয় শ্রেণির (১০-১২তম গ্রেড) সাত হাজার ১৬১ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে কর্ম কমিশন নবম ও তদূর্ধ্ব গ্রেড চার হাজার ৬৫৮ জন এবং দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে ৪২ হাজার ৪০ জনকে নিয়োগের সুপারিশ করেছে। 

লক্ষ্মীপুর-১ আসনের আনোয়ার হোসেনের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় তিন হাজার ৭০টি পশুপাখি আছে। গত ছয় মাসে চিড়িয়াখানায় ২টি জিরাফ শাবক, ২টি বাঘ শাবক, ১টি করে আফ্রিকান সিংহ, ওয়াইল্ডবিস্ট, ইম্পালা ও জেব্রা শাবকের মৃত্যু ঘটেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় ১৬ প্রজাতির ৩৮৮টি তৃণভোজী পশু, ১০ প্রজাতির ৩৪টি মাংসাশী পশু, ১১ প্রজাতির ১২৮টি ক্ষুদ্র স্তন্যপায়ী পশু, ৫৯ প্রজাতির এক হাজার ৬৬৫টি পাখি, ৮ প্রজাতির ৬০টি সরীসৃপ ও ২৫ প্রজাতির ৭৯৫টি অ্যাকুরিয়াম ফিশ রয়েছে। সব মিলিয়ে ১২৯ প্রজাতির ৩ হাজার ৭০টি পশু রয়েছে।

কিউএনবি/অনিমা/১৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit