শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বেগম খালেদা জিয়াঃ আপসহীন রাজনীতি, ক্ষমতার অধ্যায় ও ইতিহাসের এক দীর্ঘ উত্তরাধিকার জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক সাব্বির সন্ত্রাসী হামলার শিকার

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ২১১ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাব্বির আহমেদ নামের এক সাংবাদিককে পিটিয়ে গুরুতর আহত করেছে একটি সন্ত্রাসী গ্রুপের সদস্যরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় কালীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাব্বির আহমেদ বাংলাদেশ সমাচার পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত। কালীগঞ্জ থেকে সংবাদ সংগ্রহ করে বাড়ি ফেরার পথে তার উপর এই সন্ত্রাসী হামলা চালায় এলাকার চিহ্নিত কাদের ও গফুরের নেতৃত্বে থাকা ওই ক্যাডার গ্রুপের সদস্যরা।সংবাদকর্মী সাব্বির আহমেদ জানান, বুধবার বিকাল পাঁচটার দিকে সংবাদ সংগ্রহ করে গ্রামের বাড়ি ফেরার পথে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রহবি গ্রামে পৌছালে ৪/৫ জন সন্ত্রাসী অস্ত্র, লাঠি নিয়ে তার গতিরোধ করে। তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর জখম করে।

এক পর্যায়ে তারা ওই সাংবাদিকের সাথে থাকা ক্যামরা, নগদ টাকাসহ বেশ কিছু তথ্য সম্বলিত কাগজপত্র ছিনিয় নেয় এবং ক্যামেরাটি ভেঙ্গে ফেলে।এসময় ওই ক্যাডার বাহিনীর সদস্য কাদের ও গফুর সাংবাদিক সাব্বির আহমেদকে তাদের কোন সংবাদ প্রকাশ করলে প্রাণনাশের হুমকি প্রদান করে বলেও জানান সাব্বির।খবর পেয়ে স্থানীয় সাংবাদিক ও এলাকার মানুষ তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এ ঘটনা জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যম সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তারা অনতিবিলম্বে ঘটনার সাথ জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটি এম গোলাম রসুল বলেন, ঘটনাটি আমি শুনেছি। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/অনিমা/১৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit