মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুরে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার ঢাকায় বজ্রবৃষ্টির আভাস ফিরলেন কামিন্স, বাংলাদেশ সিরিজে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার ওডেসা বন্দর ছাড়তেই ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ভারতীয় নাবিক অপারেশন সিঁদুর নিয়ে মিথ্যা গল্প বানিয়েছে পাক সেনা, দাবি ইমরান খানের বোনের যে কারণে তাইওয়ানের আশপাশে সামুদ্রিক তৎপরতা বাড়াচ্ছে চীন বিদ্রোহী গোষ্ঠীর হামলায় মালিতে অন্তত ৫০ সেনার প্রাণহানি হঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প ইরানে নতুন করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, একাধিক শহরে বড় বিস্ফোরণ হরমুজে অস্থিরতা, তবুও জ্বালানি তেলের দাম কেন খুব বেশি লাগাম ছাড়ায়নি?

বৈশ্বিক শান্তি সূচকে ৯৬তম বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : ২০২২ সালের বৈশ্বিক শান্তি সূচক অনুযায়ী ৯৬তম অবস্থানে বাংলাদেশ। অস্ট্রেলীয় গবেষণাপ্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস প্রকাশিত এ বছরের প্রতিবেদনে বাংলাদেশ ২.০৬৭ পয়েন্ট নিয়ে বিশ্বে শান্তিতে ৯৬তম স্থানে বাংলাদেশ। গত বছরের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ছিল ৯১তম।গতকাল বুধবার (১৫ জুন) প্রকাশ করা এ বছরের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে সবচেয়ে শান্তির দেশ আইসল্যান্ড।

এরপর যথাক্রমে নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, ডেনমার্ক, অস্ট্রিয়া, পর্তুগাল, স্লোভেনিয়া, চেক প্রজাতন্ত্র, সিঙ্গাপুর ও জাপানের অবস্থান। প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। এই অঞ্চলে সবচেয়ে শান্তির দেশ ভুটান, ১৯তম। আর দ্বিতীয় অবস্থানে থাকা নেপাল আছে ৭৩তম স্থানে। শ্রীলঙ্কা ৯০তম, ভারত ১৩৫তম, পাকিস্তান ১৪৭তম আর আফগানিস্তান ১৬৩তম স্থানে রয়েছে। এই তালিকার সবচেয়ে খারাপ অবস্থানে আফগানিস্তান।

 

 

কিউএনবি/আয়শা/১৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit