মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প

শেখ হাসিনা হাওরবাসীর মুখে স্থায়ী হাসি দেখতে চান : উপমন্ত্রী শামীম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, হাওয়রের উন্নয়নে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরের মানুষের দুঃখ-কষ্ট উপলব্ধি করে হাওর অঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে নানামুখী কাজ করছেন।  তিনি হাওরাঞ্চলের মানুষের  মুখে স্থায়ী হাসি দেখতে চান। আর তাই এসব এলাকায় স্থায়ী প্রকল্প গ্রহণ করা হচ্ছে। আজ বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে রাজধানীর গ্রীণ রোর্ডে বাংলাদশে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

এনামুল হক শামীম বলেন, আর হাওর রক্ষা করা আমাদের দায়িত্ব। হাওর রক্ষায় সরকারের অনেক পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা হাওরের মানুষের মুখে স্থায়ী হাসি দেখতে চান। এ কারণে তিনি হাওরে স্থায়ী প্রকল্প গ্রহণের নির্দেশ দিয়েছেন। যাতে আর হাওরের মানুষের কান্না দেখতে না হয়।

তিনি বলেন, সারাদেশে নদীভাঙন রক্ষায় বিভিন্ন স্থায়ী প্রকল্প চলমান রয়েছে এবং নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এছাড়াও সারাদেশে নদীভাঙন এলাকা চিহ্নিত করে স্থায়ী বাঁধ করা হচ্ছে। প্রধানমন্ত্রী আগামীর বাসযোগ্য বিশ্বমানের বাংলাদেশ গড়ার লক্ষ্যে ডেল্টাপ্লান-২১০০ বাস্তায়নের ঘোষণা দিয়েছেন। আর এই মহাপরিকল্পনার ৮০ ভাগ কাজই পানি সম্পদ মন্ত্রণালয় বাস্তবায়ন করবেন। এ মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে সারাদেশে নদীভাঙন ও জলাবদ্ধতার কোনো সমস্যাই থাকবে না।

এই মহাপরিকল্পনা বাস্তবায়নে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড নিরলস পরিশ্রম করে যাচ্ছে। এসময় হাওর উন্নয়নের মহাপরিচালক মো. মাশুক মিয়া, পরিচালক কেএম আবদুল ওয়াদুদ, মো. অলিউল্লাহ মিয়া, ড. আলী মুহম্মদ ওমর ফারুক, উপপরিচালক নুরজাহান খানম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit