রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
আদানি বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে বাংলাদেশে সরবরাহ শুরু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম পৃথিবীতে মহাবিপর্যয় নেমে এলে তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থাকবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা, ২৫০০ নতুন পদ সৃষ্টি সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’

শাহবাজ ও ইমরান উভয়ের স্ত্রীই তাদের চেয়ে ধনী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সম্পদের বিবরণী অনুযায়ী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং তার পূর্বসূরি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান উভয়ের স্ত্রীই তাদের স্বামীদের চেয়ে ধনী। ২০২০ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য জমা দেওয়া সম্পদের বিবরণীতে এ তথ্য রয়েছে। পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) তা প্রকাশ করেছে। বিবরণীতে বলা হয়েছে, ইমরান খানের ছয়টি সম্পত্তি রয়েছে।

এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে রাজধানীর বানিগালা আবাসিক এলাকায় ৩০০ কানাল (৮ কানালে ১ একর) জমির ওপর ভিলা। তিনি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিরও মালিক, যার মধ্যে রয়েছে লাহোরের জামান পার্কে একটি বাড়ি, প্রায় ৬শ একর কৃষি ও অকৃষি জমি। ইমরানের ২ লাখ রুপি দামের চারটি ছাগল রয়েছে। তার নিজের কোনো যানবাহন বা পাকিস্তানের বাইরে কোনো সম্পত্তি নেই। তার কোনো বিনিয়োগও নেই। পাকিস্তানে বৈদেশিক মুদ্রা হিসাবে ৩ লাখ ২৯ হাজার ১৯৬ ডলার এবং ৫শ ১৮ পাউন্ড স্টার্লিং ছাড়াও ব্যাঙ্ক হিসাবে ৬ কোটি রুপির বেশি টাকা রয়েছে।

ইমরানের স্ত্রী বুশরা বিবির মোট সম্পদের পরিমাণ ১৪ কোটি ২১ লাখ ১০ হাজার রুপি। বানিগালায় একটি বাড়িসহ চারটি সম্পত্তির মালিক তিনি। বর্তমান প্রধানমন্ত্রীর প্রথম স্ত্রী নুসরাত শাহবাজও তার স্বামীর চেয়ে ধনী। তবে বুশরা বিবির মতো তারও গাড়ি নেই। নুসরাত শাহবাজের ২৩ কোটি রুপির সম্পদ রয়েছে। তিনি লাহোর ও হাজারা বিভাগে নয়টি কৃষি সম্পত্তি এবং একটি বাড়ির মালিক। বিভিন্ন খাতে তার উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে।

অন্যদিকে শিল্পপতি পরিবারের সন্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ১৪ কোটি ১৭ লাখ ৮০ হাজার রুপি ও ১০ কোটি ৪ লাখ রুপির সম্পদ রয়েছে। তার সম্পদের মধ্যে রয়েছে লাহোর ও শেখুপুরায় ৪৯৫ কানাল কৃষি জমি। শাহবাজ দুটি বাড়ির মালিক। একটি মারি এবং অন্যটি লাহোরে। তার লন্ডনের বাড়ির দাম প্রায় ১৪ কোটি রুপি। দেশে শাহবাজের বিনিয়োগ ও দুটি গাড়ি রয়েছে। কয়েক বছর ধরে ব্যাংক হিসাবে প্রায় ২ কোটি রুপি রয়েছে তার। শাহবাজের দ্বিতীয় স্ত্রী তাহমিনা দুররানির সম্পদ বেশ কয়েক বছর ধরে প্রায় ৫৭ লাখ ৬০ হাজার রুপি। রয়েছে। গত কয়েক বছর ধরে তিনি একই গাড়ির মালিকানায় রয়েছেন।

ধর্ম বিষয়ক মন্ত্রী মুফতি আব্দুল শাকুর জানিয়েছেন যে তার স্ত্রীর কাছে এক তোলা স্বর্ণ রয়েছে। মুফতি শাকুর বলেছেন, তার বা তার পরিবারের কোনো নিজের বাড়ি, সম্পত্তি বা যানবাহন নেই। কোনো বিনিয়োগ বা আয়ের অন্য কোনো উৎসও নেই। এমএনএ হিসেবে তার দাপ্তরিক ব্যাঙ্ক হিসাবে ৮ লাখ ৬১ হাজার ৯৯৭ রুপি আছে। যোগাযোগমন্ত্রী আসাদ মেহমুদের ঘোষণা অনুযায়ী তার মুলতানে ৫০ লাখ রুপি মূল্যের কিছু জমি এবং স্ত্রীর তিন তোলা স্বর্ণ আছে।

শিয়ালকোট থেকে পিএমএল-এন-এর সাংসদ আলি জাহিদ বলেছেন, পাকিস্তানে তার মাত্র ৭৭৩ রুপি যুক্তরাজ্যের একটি ব্যাংকে এক হাজার ৬৯১ রুপির সমপরিমাণ মুদ্রা আছে। শতকোটিপতি বিলাওয়াল পিপিপি চেয়ারপারসন বিলাওয়াল ভুট্টো-জারদারি ঘোষিত শতকোটি পতিদের একজন। তার মোট সম্পদের মূল্য ১৬০ কোটি রুপি। তবে তার সম্পদের সিংহভাগই দেশের বাইরে।  

সূত্র: দ্য ডন

 

 

কিউএনবি/আয়শা/১৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit