সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

সংবিধানে ৭ মার্চের ভাষণে শতাধিক ভুল, প্রতিবেদন দাখিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১৩৬ Time View

ডেস্ক নিউজ : সংবিধানে অন্তর্ভুক্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে শতাধিক ভুল পেয়েছে হাই কোর্টের নির্দেশে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি।

বৃহস্পতিবার (১৬ জুন) বিচারপতি মুজিবুর রহমান ও বিচারপতি খিজির হায়াতের হাই কোর্ট বেঞ্চে কমিটির প্রতিবেদন দাখিল করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ সংবিধানের পঞ্চম তফসিলে ‘অসম্পূর্ণ’ ও ‘ভুলভাবে’ অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে ২০২০ সালের ১০ মার্চ উচ্চ পর্যায়ের একটি কমিটি করতে নির্দেশ দেয় হাই কোর্ট। 

১৯৭১ সালের ৭ মার্চ তখনকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সেই ভাষণের সময় সমাবেশে উপস্থিত থেকে যারা ভাষণটি সরাসরি শুনেছেন, তাদের কাউকে অন্তর্ভুক্ত করে কমিটি গঠন করতে বলা হয়। 

এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাই কোর্ট বেঞ্চ রুলসহ ওই আদেশ দিয়েছিল। 

প্রতিবেদন দাখিলের পর রিটকারীর আইনজীবী আব্দুল আলীম মিঞা জুয়েল বলেন, সংবিধানে জাতির জনকের ৭ মার্চের ভাষণে কমিটি ১১৭টি ভুল পেয়েছে। 

স্বাধীনতার প্রাক্কালে ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ওই ভাষণ সংবিধান ও পাঠ্যপুস্তকে ‘ভুলভাবে অন্তর্ভুক্ত করার’ বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদনটি করেন রাজবাড়ীর কাশেদ আলী।

তিনি জানান, গত বছর ২২ অগাস্ট পাঠ্যপুস্তকের ভলভ্রান্তি নিয়ে দৈনিক ইত্তেফাক একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রকাশিত খবর পড়ার পর তিনি অষ্টম শ্রেণির বাংলা পাঠ্য বইয়ে ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ গদ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণে ৫০টির বেশি ‘ভুল’ খুঁজে পান।

এরপর ভুলগুলো সংশোধনের জন্য ১০ অক্টোবর প্রধানমন্ত্রীর একান্ত সচিব বরাবরে একটি আবেদন করেন। কিন্তু তাতে সাড়া না পেয়ে ৫ মার্চ হাই কোর্টে এই রিট করেন।

কিউএনবি/অনিমা/১৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit