মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

জাতীয় পরিচয়পত্রধারীদের আয়কর বাধ্যতামূলক করার প্রস্তাব মোমেনের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২১৩ Time View

ডেস্ক নিউজ : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রয়েছে এমন সব নাগরিকের আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বুধবার জাতীয় সংসদে আগামী ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ প্রস্তাব দেন মন্ত্রী। 

তিনি আরও বলেন, কোভিড-১৯ মহামারি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী উচ্চ মূল্যস্ফীতি ও মন্দা পরিস্থিতির মধ্যেও ইতিহাসের সবচেয়ে বড় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। এ বাজেট কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তনে সহায়ক হবে। 

সরকারি দলের সংসদ সদস্য আব্দুস সালাম মোর্শেদী বলেন, কোভিড ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের যে চ্যালেঞ্জ তা মাথায় রেখে জনগণের কথা ভেবে বাস্তবভিত্তিক ও গণমুখী বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী। সরকারি দলের আরেক সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবীর রেমিট্যান্স প্রণোদনা আরও বাড়ানোর পাশাপাশি খাদ্য ঘাটতি এবং মূল্যস্ফীতি যাতে অতিরিক্ত না হয় সেদিকে নজর রাখার পরামর্শ দেন।

আলোচনায় অংশ নেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আওয়ামী লীগের আবু জাহির, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, আব্দুল মোমিন মণ্ডল, নেছার আহমেদ, মোয়াজ্জেম হোসেন রতন, আলী আজম, মেরিনা জাহান ও হাবিবুর রহমান।

 

 

কিউএনবি/আয়শা/১৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit