মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

সহিংসতা ছাড়াই শেষ হলো ভোট

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৫১ Time View

ডেস্ক নিউজ : উল্লেখ্যযোগ্য কোনো সংঘাত-সহিংসতা ছাড়াই শেষ হয়েছে কুমিল্লা সিটি করপোরেশন এবং দেশের প্রায় দুইশ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ। বুধবার সকাল ৮টায় ভোট শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। উৎসবমুখর পরিবেশেই স্থানীয় সরকারের এই ধাপের নির্বাচন হয়েছে। 

কুমিল্লা সিটি করপোরেশন এবং বেশ কয়েকটি ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণে গতি কিছুটা স্লো ছিল বলে অভিযোগ করেছেন প্রার্থীরা। এছাড়া মেশিন ঠিকমতো কাজ না করায় কয়েকটি কেন্দ্রে ভোট শুরু হতে দেরি হয়েছে। এ কারণে ভোগান্তিতে পড়েন ভোটাররা। কুমিল্লা সিটিতে দু’একটি কেন্দ্রে ভোটগ্রহণে দীর্ঘসূত্রিতার কারণে অনেকে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত ভোট না দিয়েই বাড়ি চলে গেছেন। 

এছাড়া ১৭৬টি ইউনিয়ন পরিষদ, পাঁচটি পৌরসভা ও চারটি উপজেলা পরিষদে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। এসব এলাকায় ইউপি নির্বাচনে অন্য ধাপের মতো বড় কোনো সংঘাতের খবর পাওযা যায়নি। দু’একটি জায়গায় বিচ্ছিন্ন ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। কুমিল্লায় হেভিওয়েট তিন প্রার্থীই ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। সাবেক মেয়র মনিরুল হক এবং নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তবে কুমিল্লা সিটিতে কে নগরপিতা হবেন সেটি জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit