রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নিজেদের ‘বিশাল অস্ত্রাগার’ দেখে না চীন, বেইজিংকে ধুয়ে দিল টোকিও ব্যর্থতার পর সিনিয়র ব্যাটসম্যানদের ছাঁটাই করছে মুম্বাই ইন্ডিয়ান্স অভিষেকের ওপর হামলা নিয়ে এখন পর্যন্ত যা জানা গেল চাঁদপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর সন্ত্রাসীদের সর্বশেষ আস্তানাও আমরা নির্মূল করব: স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে ডাকাতদলের সঙ্গে বিজিবির গোলাগুলি, দুই রোহিঙ্গা আটক যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ২০ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ অস্ত্রসহ গ্রেফতার নেত্রকোনায় বাসচাপায় স্ত্রী ও দুই মেয়ে নিহত, হাসপাতালে স্বামী লেবাননের বৃহত্তম শহর ‘দখলে’ নিচ্ছে ইসরাইল

খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৭১ Time View

ডেস্কনিউজঃবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বুধবার দুপুর ১টা ১০ মিনিটে তাকে সিসিইউ থেকে কেবিনে হস্তান্তর করা হয়।

বিষয়টি  নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

শায়রুল কবির খান বলেন, বুধবার দুপুর ১টা ১০ মিনিটে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে হস্তান্তর করা হয়েছে। তিনি দেশবাসীর কাছে তার সুস্বাস্থ্যের জন্য দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিলে কোভিড আক্রান্ত হওয়ার পর এ নিয়ে বেগম খালেদা জিয়াকে পাঁচ দফায় হাসপাতালে ভর্তি করা হলো। গত ৬ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে একই হাসপাতালে নেয়া হয়েছিল।

এর আগে চিকিৎসকরা বেগম জিয়ার ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানান। তিনি দীর্ঘ দিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

কিউএনবি/বিপুল/১৫.০৬.২০২২/ দুপুর ২.১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit