মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

‘বায়ু দূষণে আয়ু কমছে বাংলাদেশিদের’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ২৩২ Time View

ডেস্ক নিউজ : বৈশ্বিক বায়ু দূষণ নিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউট (ইপিআইসি)।

গবেষকরা বলছেন, দূষণের কারণে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় ঢাকায় বসবাসকারীদের আয়ু কমেছে। 

শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বায়ু দূষণের এই সূচকের হিসাবে বিশ্বের সবচেয়ে বেশি দূষণের শিকার পাঁচ দেশের চারটিই দক্ষিণ এশিয়ায়। বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী হচ্ছে ভারতের নয়া দিল্লি। ভারতের পরই রয়েছে বাংলাদেশ।

গবেষণায় বলা হয়েছে, যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী দূষণের মাত্রা কমানো যেত তাহলে পুরো বাংলাদেশের মানুষ গড়ে আরও ৫.৪ বছর বেশি বাঁচতেন। 

অন্যদিকে রাজধানী ঢাকা নিয়ে ভয়াবহ তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির গবেষকরা। তারা বলেছে, বায়ূ দূষণ নিয়ন্ত্রণ না করার কারণে ঢাকায় বসবাসকারীদের গড় আয়ু ৭.৭ কমেছে। মানে বায়ু দূষণ না থাকলে গড়ে ঢাকাবাসী আরও প্রায় ৮ বছর বেশি বাঁচতেন।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, বায়ু দূষণের কারণে বৈশ্বিক গড় আয়ু মাথাপিছু দুই বছর এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গড় আয়ু পাঁচ বছর করে কমছে।

মঙ্গলবার প্রকাশিত এই গবেষণা ধরে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ৯৭ শতাংশ মানুষ এমন এলাকায় বসবাস করছে, যেখানে বায়ু দূষণের মাত্রা সহনীয় সীমা ছাড়িয়ে গেছে।

নেপালে বায়ু দূষণের কারণে গড় আয়ু কমেছে ৫ বছর। পাকিস্তানে গড় আয়ু কমেছে ৪.২ বছর। 

সূত্র: রয়টার্স, এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স (শিকাগো বিশ্ববিদ্যালয়)

কিউএনবি/অনিমা/১৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit