রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
আদানি বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে বাংলাদেশে সরবরাহ শুরু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম পৃথিবীতে মহাবিপর্যয় নেমে এলে তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থাকবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা, ২৫০০ নতুন পদ সৃষ্টি সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’

নয়াদিল্লিতে বায়ুদূষণ আয়ু কমাতে পারে ১০ বছর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : একটি মার্কিন গবেষণা গোষ্ঠীর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে দূষিত শহর ভারতের রাজধানী নয়াদিল্লিতে বায়ুদূষণ প্রায় ১০ বছর আয়ু কমিয়ে দিতে পারে। সমীক্ষায় আরো বলা হয়েছে, বায়ু মানের বর্তমান স্তর গড় ভারতীয়র আয়ুু পাঁচ বছর কমিয়ে দিয়েছে। সমীক্ষাটি বলছে, ভারতের ১৩০ কোটি মানুষ এমন এলাকায় বাস করে যেখানে ‘বার্ষিক গড় কণা দূষণের মাত্রা’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপদ সীমার ওপরে।   প্রতিবছর ভারতে দূষিত বাতাসের জন্য লাখো মানুষ প্রাণ হারায়।

সাধারণত শীতের মাসগুলোতে ভারতীয় শহরগুলো ধোঁয়ায় ভরা বাতাসের চাদরে ঢাকা পড়ে। এ বাতাসে বিপজ্জনকভাবে উচ্চ মাত্রার সূক্ষ্ম কণা পদার্থ থাকে, যার নাম পিএম২.৫। এসব ক্ষুদ্র কণা ফুসফুসে আটকে থেকে অনেক রোগের কারণ হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউটের (ইপিআইসি) ‘বায়ুুর গুণমান জীবন সূচক’ উল্লেখ করেছে, বর্তমান গড় দূষণ মাত্রায় উত্তর ভারতে বাস করা প্রায় ৫১ কোটি মানুষ (দেশের জনসংখ্যার প্রায় ৪০%) তাদের জীবনের ৭.৬ বছর হারানোর পথে রয়েছে।  

অন্যদিকে দূষণের মাত্রা কমিয়ে ডাব্লিউএইচওর মানদণ্ডে নামিয়ে আনতে পারলে উত্তর ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আনুমানিক ২৪ কোটি লোকের আয়ু ১০ বছর বাড়বে।

সূত্র : বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/১৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit