মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

‘বাংলাদেশ-ভারত সুসম্পর্ক নষ্ট করতে কুচক্রী মহল তৎপর’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক নষ্ট করতে কিছু কুচক্রী মহল কাজ করছে। তারা কিছু অবমাননাকর মন্তব্য ব্যবহার করে জনগণকে উসকে দেওয়ার চেষ্টা করছে’। ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী গতকাল সোমবার এক বৈঠকে এ বিষয়ে একমত হয়েছেন। তরিকত ফেডারেশন আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সাক্ষাতে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে সম্প্রতি ভারতীয় জনতা পার্টির কিছু কর্মকর্তার বিবৃতি সম্পর্কে তাঁর গভীর উদ্বেগ জানান। তিনি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তবে সেই কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় তিনি ভারত সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী, বন্ধুত্বপূর্ণ, ঐতিহাসিক এবং আধ্যাত্মিক সম্পর্কের ব্যাপারে জোর দেন।

ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারীকে আশ্বস্ত করে বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কিছু ব্যক্তির টুইট ও মন্তব্যগুলো ভারত সরকার বা সেই ব্যক্তিদের নিজ রাজনৈতিক দলের মতাদর্শকে প্রতিফলিত করে না। ভারতীয় জনতা পার্টি গত ৫ জুন সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে লিখিতভাবে সেই মন্তব্যগুলোর স্পষ্ট নিন্দা জানিয়েছে। তরিকত ফেডারেশনের চেয়ারম্যান মাইজভান্ডারী বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষের ও পাকিস্তানের পক্ষের শক্তিগুলো ওই ঘটনাকে দেশের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করছে।

মাইজভান্ডারী ভারত-বাংলাদেশ বিদ্যমান বন্ধুত্বের গুরুত্ব ও নিরবিচ্ছিন্ন সংহতির নিদর্শন হিসেবে তরিকত ফেডারেশন প্রকাশিত বিবৃতির একটি কপি হস্তান্তর করেন। তিনি জোর দিয়ে বলেন, মুক্তিযুদ্ধবিরোধী যেকোনো শক্তিকে দুই দেশের মধ্যে এই ভ্রাতৃত্বের চেতনাকে ব্যাহত করতে দেওয়া যাবে না।

 

 

কিউএনবি/আয়শা/১৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit