মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

স্পিকারের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১৬০ Time View

ডেস্ক নিউজ : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদল। আজ মঙ্গলবার বিকেলে স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে এই সাক্ষাৎকালে তারা বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রম, কমনওয়েলথ শিক্ষা কার্যক্রম, বাজেট অধিবেশনসহ অন্যান্য বিষয়ে আলোচনা করেন। সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর ডেভিড ম্যানারড, ব্রিটিশ কাউন্সিলের প্রজেক্ট ম্যানেজার দেলোয়ার হোসেন, প্রজেক্ট ম্যানেজার তৌফিক হাসান ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় স্পিকার বলেন, চলমান বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের কাছে বাজেটসংক্রান্ত তথ্যাদি ও যাবতীয় উপাত্ত সহজেই সরবরাহ ও বোধগম্য করে তুলতে বাজেট অ্যানালিসিস অ্যান্ড মনিটরিং ইউনিট (বামু) হেল্প ডেস্ক কাজ করছে। ফলে সংসদ সদস্যরা সহজে তাদের বাজেট বক্তৃতা তৈরি ও বাজেটসংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভূমিকা রাখতে পারেন। তিনি আরো বলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা অর্জনের ক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ জন্য ব্রিটিশ কাউন্সিলকে ধন্যবাদ জানান তিনি।

ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর ডেভিড ম্যানারড বলেন, সরাসরি শিক্ষাদান, ডিজিটাল পদ্ধতির ব্যবহার, পরীক্ষা পরিচালনা এবং ইংরেজি ভাষার দক্ষ শিক্ষক তৈরির মাধ্যমে ব্রিটিশ কাউন্সিল ইংরেজি ভাষায় দক্ষতার উন্নতি সাধনে কাজ করছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit