রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
আদানি বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে বাংলাদেশে সরবরাহ শুরু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম পৃথিবীতে মহাবিপর্যয় নেমে এলে তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থাকবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা, ২৫০০ নতুন পদ সৃষ্টি সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’

দোনেৎস্কে ইউক্রেনের গোলায় নিহত ৫

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী ইউক্রেনীয় অঞ্চল দোনেৎস্কে ইউক্রেনের ছোড়া গোলার আঘাতে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২২ জন। সোমবার রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। বিচ্ছিন্নতাবাদী কর্মকর্তারা এবং রুশ সংবাদমাধ্যমগুলো বলছে, ইউক্রেনের ছোড়া গোলা স্থানীয় একটি বাজারে আঘাত হানে এবং এ হতাহতের ঘটনা ঘটে।

তবে পরে রুশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইউক্রেনীয় সেনারা দোনেৎস্ক শহরের একটি হাসপাতালে হামলা চালিয়েছে। ফলে হাসপাতালটিতে আগুনের সূত্রপাত হয় এবং নিরাপত্তার জন্য রোগীদের বেসমেন্টে পাঠানো হয়। এ হামলার ঘটনা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। কিয়েভের কাছ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদী কর্মকর্তারা পাঁচজন নিহত হওয়ার খবর দিয়েছেন। দোনেৎস্কের বিচ্ছিন্নতাবাদী নেতা ডেনিস পুশিলিন ইউক্রেনকে মোকাবিলায় আরও রুশ বাহিনীকে একত্রিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit