বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
তিন ডিসিপ্লিনে শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশের যাত্রা গোপন বিয়ে নিয়ে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের নেতানিয়াহুকে গ্রেফতারে আইসিসির পরোয়ানা কার্যকরের এখতিয়ার নিউইয়র্ক সিটির নেই: মেয়র মামদানি একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আধুনিক জীবনের জন্য মানুষের মস্তিষ্ক তৈরি হয়নি, দাবি বিজ্ঞানীদের শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব সাইবার স্পেসে বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর শক্তিশালী পাসপোর্ট সূচকে শীর্ষে সিঙ্গাপুর, বাংলাদেশের অবস্থান কত? ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

ড. কামালের রিট হাই কোর্টের কার্যতালিকা থেকে বাদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১৪৫ Time View

ডেস্ক নিউজ : কর ফাঁকির বিষয়ে আপিলেট ট্রাইব্যুনালের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের দায়ের করা রিট আবেদন হাই কোর্টের কার্যতালিকা থেকে বাদ দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

তবে রিট আবেদনটি হাই কোর্টের আরেকটি বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে।

আদালতে ড. কামালের পক্ষে ছিলেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান ও তানিম হোসেন শাওন। 

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা, সহকারী অ্যাটর্নি জেনারেল তাহমিনা পলি ও ইলিন ইমন সাহা।

২০১৮-২০১৯ অর্থবছরে ড. কামাল হোসেন ১ কোটি ৪ লাখ ৩ হাজার ৪৯৫ টাকা আয় দেখিয়ে রিটার্ন দাখিল করেন। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড ২০ কোটি ১১ লাখ ৪ হাজার ২১৯ টাকার সম্পদ দেখিয়ে ৬ কোটি ৯ লাখ ৮৫ হাজা ৩১৫ টাকা ট্যাক্স এবং সুদ ৮৭ লাখ ৩৫ হাজার ৬৩৪ টাকা দাবি করে।

রাজস্ব বোর্ডের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলেট ট্রাইব্যুনালে আবেদন করেন ড. কামাল। আপিলেট ট্রাইব্যুনাল তার আবেদন খারিজ করে দিলে ওই আদেশের বিরুদ্ধে হাই কোর্টে রিট দায়ের করেন তিনি।

রিটে আপিলেট ট্রাইব্যুনালের সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়।

কিউএনবি/অনিমা/১৪.০৬.২০২২/দুপুর ২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit