বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

১ ডলার= ২০৫ পাকিস্তানি রুপি!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ডলারের সামনে পাকিস্তানি রুপির দাম ক্রমশই কমছে। সোমবারের পর আজ মঙ্গলবারও আরেক দফায় কমেছে রুপির দাম। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের খবর বলছে, বর্তমানে ১ ডলার বিক্রি হচ্ছে ২০৫ রুপিতে। ফরেক্স অ্যাসোসিয়েশন অব পাকিস্তান বলছে, সোমবার ডলার বিক্রি হয়েছিল ২০৩.৯০ রুপিতে। মঙ্গলবার ১.৭০ রুপি বেড়ে সেই ডলারের দাম হয়েছে ২০৫.৫০ রুপি।

পাকিস্তানি অর্থনীতিবিদদের দাবি, বিশ্ব বাজারেই ডলারের দাম তরতর করে বাড়ছে, তার প্রভাব পড়ছে পাকিস্তানের রুপির বাজারেও। তবে তেলের মতো বিদেশি পণ্যের দাম মেটাতে গিয়ে পাকিস্তানের রিজার্ভ ফাঁকা হয়ে যাচ্ছে। ১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর গত ৭৫ বছরের ইতিহাসে নিজেদের মুদ্রার এমন পরিমাণ পতন দেখেনি পাকিস্তান।

চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় ৬০০ কোটি ডলারের তহবিলের জন্য যখন পাকিস্তানের সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে তদবির করছে, সে সময়েই ঘটল মুদ্রার এই দরপতন। আমদানির হার বেড়ে যাওয়ার বিপরীতে ধীর গতির রপ্তানি হার ডলারের দাম বাড়ার অন্যতম কারণ বলে জানিয়েছে ডন। 

সূত্র: ডন

 

 

কিউএনবি/আয়শা/১৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit