মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

‘সমন্বিত যোগাযোগ ব্যবস্থা ছাড়া উন্নয়ন সম্ভব নয়’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১৬০ Time View

ডেস্ক নিউজ : রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, সমন্বিতভাবে একটি যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নকাজে জমি যার যেরকম প্রয়োজন সেরকম ভাবেই ব্যবহার করবে। এ ক্ষেত্রে নিজেদের মধ্যে সমন্বয় থাকা জরুরি। তিনি বলেন, বর্তমান সরকার একটি ভারসাম্যপূর্ণ ও সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সড়ক, রেল, নৌ ও বিমান পথের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।

মন্ত্রী আজ ঢাকা- নারায়ণগঞ্জ সেকশনে বিদ্যমান মিটারগেজ রেললাইনের সমান্তরাল একটি ডুয়েল গেজ রেললাইন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় প্রকল্পের উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন। রেলপথ মন্ত্রী বলেন, “নারায়ণগঞ্জে রেলের যেমন উন্নয়ন কার্যক্রম হচ্ছে, নৌপথ ও সড়কেরও অনেকগুলো প্রকল্প নারায়ণগঞ্জ কেন্দ্রিক আছে। এছাড়া পৌরসভার আওতায় রাস্তা, ব্রিজ নির্মাণসহ অনেক প্রকল্প বিদ্যমান। নারায়ণগঞ্জ নদী বন্দরের সাথে রেলওয়ে নতুন স্টেশন, প্লাটফর্ম নির্মিত হচ্ছে। এখানে দুই সংস্থার মধ্যে যে মতানৈক্য আছে তা দেখার জন্যই আমরা এসেছি।”

নুরুল ইসলাম সুজন বলেন, অতীতের সরকারগুলোর ভ্রান্ত নীতির কারণে বিভিন্ন সংস্থাগুলোর মধ্যে কোনো সমন্বয় ছিল না। একসময় কলকাতা থেকে ট্রেনে করে মালামাল গোয়ালন্দ ঘাটে আসতো, সেখান থেকে ফেরির মাধ্যমে নারায়ণগঞ্জে পৌঁছালে আবার ট্রেনের মাধ্যমে ঢাকায় মাল পরিবহন করা হতো। তখন একে অপরের উপর নির্ভরশীল ছিল। এখন পদ্মা নদীর ওপর রেল যোগাযোগ সংযোগ হচ্ছে। যমুনা নদীর উপর দ্বিতীয় বঙ্গবন্ধু রেল সেতু হচ্ছে। রেল ব্যবস্থা ইতোমধ্যে অনেক দূর এগিয়ে গেছে। 

পরিদর্শনের সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেনসহ প্রকল্পসংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit