মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

ঢাকা থেকে বরিশাল ৩ ঘণ্টায়!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১৪১ Time View

ডেস্ক নিউজ : জানা গেছে, পদ্মা সেতু চালুতে সড়কপথের পাশাপাশি নৌরুটেও আসছে বৈপ্লবিক পরিবর্তন। ঢাকা-বরিশাল রুটে নামছে আরও বিলাসবহুল লঞ্চ। প্রায় শত কোটি টাকার চোখ ধাঁধানো এ লঞ্চ যাত্রী আকর্ষণ করবে বলে আশা সংশ্লিষ্টদের। সেবার মান বাড়ানোর পাশাপাশি আরামদায়ক হওয়ায় লঞ্চে যাত্রী সংখ্যা কমবে না আশা মালিকপক্ষের। তারপরও লঞ্চ মালিকরা পদ্মা সেতু চালু হলেও যাত্রী কমার কোনো আশঙ্কা নেই বলছেন। যাত্রী আকর্ষণে বিলাসবহুল আরও অত্যাধুনিক লঞ্চ নদীপথে নামতে যাচ্ছে বলেও জানান তারা।

যাত্রীরা জানান, পদ্মা সেতু হলে যারা লঞ্চের যাত্রী তার লঞ্চেই যাবে। এ ছাড়া নিরাপদে নদীপথে অল্প সময়ে গন্তব্যে যেতে পারবেন বলে জানান তারা। লঞ্চ মালিক সমিতি সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, মানুষ স্বাচ্ছন্দ্যে নদীপথে অল্প খরচে নিরাপদে এবং আরামদায়কভাবে যেতে পারবেন। আর এতে নদীপথে গতি বাড়বে বলে জানান তিনি। ঢাকা বরিশাল নৌপথে প্রতিদিন এখন বিশালাকৃতির ৭ থেকে ৮টি করে লঞ্চ চলাচল করে। প্রতিটি লঞ্চে অন্তত ৪ থেকে ৫ হাজার যাত্রী পরিবহন হয়। কুরবানি ঈদের আগেই অত্যাধুনিক বিলাসবহুল ৩টি লঞ্চ বহরে যুক্ত হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit